,

‘প্রতারণা নয়, ১২ বছরের ভালোবাসা ফেরত চাই’

news-image

হ্যাঁ, প্রেমিকের বাড়ির সামনে এভাবে প্লাকার্ড হাতে অনশনে বসেছেন ২৩ বছর বয়সী ওই তরুণী। অবশ্য দাবি পূরণের পরিবর্তে প্রেমিকার বাড়ির লোকজনের মারই জুটল প্রথম দফায়।ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার কালীগঞ্জে প্রেমিক রাজু শেখের বাড়ির সামনে রবিবার সকালে অনশনে বসেন এই তরুণী।তার দাবি, দীর্ঘ ১২ বছর ধরে একই পাড়ার রাজু শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক তার। তাদের ভালোবাসা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়েছে। এমনকি তাকে দুবার গর্ভপাতও করতে হয়েছে।

তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে কয়েক হাজার টাকাও হাতিয়ে নেয় রাজু শেখ। কিন্তু এখন বেঁকে বসেছে সে। বাড়ি থেকে ছেলের বিয়ের জন্য দেখছে পরিবারের লোকজন।সংবাদ প্রতিদিন জানায়, এই খবর পেতেই রাজু শেখের বাড়ির সামনে অনশনে বসেন ওই প্রেমিকা। কিন্তু ঘণ্টা দুয়েকের বেশি সেখানে বসতে পারেননি তিনি। ছেলের বাড়ির লোকজন এসে তাকে মারধর করে তাড়িয়ে দেয়। ক্ষোভে-দুঃখে তরুণী পুলিশে দ্বারস্থ হন।

এনিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানান এই কলেজছাত্রী। যদিও পুলিশের দাবি, কোনো লিখিত অভিযোগ করেননি ওই তরুণী।তবে এত সহজে হেরে যাওয়ার পাত্রী নন তিনি। প্রেমিকের স্বজনদের অপমান সত্ত্বেও বিকেলে ফের রাজু শেখের বাড়ির সামনে অনশনে বসেন বেলডাঙা কলেজের এই ছাত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর