,

ডেঙ্গু আক্রান্ত হয়ে মা’রা গেলেন হবিগঞ্জের সিভিল সার্জন

news-image

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মা’রা গেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃ’ত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

ডা. শাহাদৎ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। গত ৯ জুলাই পদোন্নতি পেয়ে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন ডা. শাহাদৎ।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন তিনি। রোববার সকালের দিকে কার্যালয়ে এসে দায়িত্ব পালন করেন।

পরে ডা. শাহাদৎ জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয়সভায় অংশ নেন। এ সময় অসুস্থবোধ করলে তিনি সেখান থেকে চলে আসেন।পরে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। রাত সোয়া ১০টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর