,

প্রতিদিন ১৭শ’ বাসায় গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করার ঘোষণা মেয়রের

news-image

ডেঙ্গু রোগবাহী এডিস মশার লার্ভা নিধনে রাজধানীর দক্ষিন সিটি করপোরেশন এলাকার ২৫ হাজার বাসায় অভিযান চালানো হবে। আর এই অভিযানের জন্য গতকাল থেকে ১৫ দিনের বিশেষ প্রোগ্রাম চালু করা হয়েছে।গতকাল রাজধানীর কাঁঠাল বাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের সামনে বিশেষ এ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ডেঙ্গুমুক্ত শহর গড়তে নগরবাসীর সহায়তার পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এসময় তিনি বলেন, ‘৫৭টি ওয়ার্ডের ২৫ হাজার বাসায় আমাদের পরিদর্শক টিম, পরিচ্ছন্নতা টিম ও স্বাস্থ্য টিমের প্রতিনিধিরা যাবেন। যে বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে, আমাদের প্রতিনিধিরা গিয়ে তা ধ্বংস করে দিয়ে আসবেন।মেয়র বলেন, প্রতিদিন ১ হাজার ৭১০টি বাসায় গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করা হবে। পাশাপাশি কর্মীরা নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসবেন, কিভাবে এডিস মশার বংশ ধ্বংস করতে হয়। সেই হিসেবে এ ১৫ দিনে ২৫ হাজার বাসার এডিস মশার বংশ ধ্বংস করবে ডিএনসিসি।

এরপর আশপাশের কয়েকটি বাসায় গিয়ে এডিস মশার বংশ ধ্বংস করেন মেয়র। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এসময় উপস্থিত ছিলেন।মেয়র বলেন, ‘এডিস মশা রাস্তা বা ডোবার নোংরা পানিতে জন্মে না। এডিস মশা বাসার বারান্দা বা ছাদের পরিত্যক্ত টায়ার, টব বা ট্যাংকির স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই এডিস মশা ধ্বংসে জনগণের সচেতনতা ও সতর্কতা সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় মশার বিস্তার রোধ করতে হবে। এডিস মশার প্রাদুর্ভাব যাতে না হয় সেজন্য নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। সবার প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত শহর উপহার দিতে পারব।’সাঈদ খোকন বলেন, এরই মধ্যে নগরীতে ৬৮টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করছে। এ পর্যন্ত ৪৫০ স্থানে কাজ করে দুই হাজার ১৫৭ জন নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে।

এরপরও কোথাও ডেঙ্গুর অস্তিত্ব পেলে ডিএসসিসির হট লাইনে ফোন দিলে লোক গিয়ে মশার লার্ভা ধ্বংস করে দিয়ে আসবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর