সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়া সাহার সঙ্গে ছিলেন সেই বাংলাদেশী ফরিদ, প্রশংসার যোগ্য যা বলেছিলেন

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে নিউজিল্যান্ডের মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হা’মলায় স্ত্রীকে হারানো সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর মিরেরচর গ্রামের ফরিদ আহমেদও ছিলেন। গত ১৭ জুলাই আধা ঘণ্টার ওই বৈঠকে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের কাছ থেকে নিজেদের ধর্মীয় স্বাধীনতার অভিজ্ঞতার কথা জানতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হা’মলার ঘ’টনায় ভাগ্যক্রমে ফরিদ আহমেদ বেঁচে গেলেও তার স্ত্রী হোসনে আরা আহমেদ নি’হত হয়েছেন। শারীরিক প্রতিবন্ধী স্বামীকে বাঁচাতে গিয়ে পেছন থেকে গু’লিবিদ্ধ হন ৪২ বছর বয়সী হোসনে আরা।

ওই বৈঠকে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে ছিলেন বাংলাদেশি ফরিদ আহমেদ। সেখানে উপস্থিত ছিলেন আরেক বাংলাদেশি প্রিয়া সাহা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে প্রিয়া সাহা নালিশ করলেও নিউজিল্যান্ডের মসজিদে হা’মলার বিষয়ে কোনো নালিশ করলেন না ফরিদ।

উল্টো নিউজিল্যান্ডের মসজিদে হা’মলার পর সহায়তার হাত বাড়িয়ে দেয়া ও বিশ্বব্যাপী সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন ফরিদ আহমেদ।ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ফরিদ আহমেদ বলেন, আপনি সত্যিই একজন মানবতাবাদী একজন বিশ্ব নেতা। আজ আমাকে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়ায় অসংখ্য ধন্যবাদ।

ওই সময় ওভাল অফিসের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মানুষ যদি স্বাধীনভাবে ধর্মীয় চর্চা করতে না পারে তখন তার সব ধরনের স্বাধীনতাই ঝুঁকিতে পড়ে যাবে। আমার মতো অন্য কোনো প্রেসিডেন্ট ধর্মীয় স্বাধীনতাকে এতো গুরুত্বের সঙ্গে দেখেন না বলেও জানান ট্রাম্প।ওই সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প বলেন, কেবল ধর্মীয় বিশ্বাসের কারণে আপনাদের অনেক দুর্ভোগে পড়তে হয়েছে। এটি কাম্য নয়।

ট্রাম্পকে বলা বাংলাদেশি ফরিদের বক্তব্যের বিষয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেন, ফরিদ আহমেদ ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ধন্যবাদ দেয়ায় অবাক হইনি আমি। ওই বৈঠকে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হা’মলার ভ’য়াবহ স্মৃতিচারণ করার কথা ছিল তার। কিন্তু তিনি তা করেননি।

জেসিন্ডা আর্ডার্ন বলেন, ফরিদ একজন ভালোবাসার ও সহানুভূতি সম্পন্ন মানুষ। তার প্রতিটা আলাপ থেকে তা বেরিয়ে আসে। কাজেই দেশের বাইরে গিয়েও তিনি তেমনটা করবেন, সেটাই আমি ধরে নিয়েছিলাম। যে কারণে বিশ্বব্যাপী সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য ফরিদ ট্রাম্পকে ধন্যবাদ দেয়ায় আমি অবাক হইনি। ফরিদ আহমেদ এমন একজন মানুষ, যিনি মানবতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এসব তথ্য জানিয়েছেন ফরিদ আহমেদ নিজেই। শারীরিক প্রতিবন্ধী ফরিদ আহমেদ বর্তমানে নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর