,

মা ও স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার ধূমপান : ছবি ভাইরাল, সমালোচনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া গত বছরই জানিয়েছিলেন তার হাঁপানি (অ্যাজমা) রয়েছে। সেই প্রিয়াঙ্কা চোপড়াকেই দেখা গেল পরিবারের সদস্যদের সঙ্গে বসে ধূমপান করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। আর তারপরই সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

প্রিয়াঙ্কা গত বছরই একটি সংস্থার হয়ে একটি বিজ্ঞাপন করেন। সেখানে হাঁপানি নিয়ে সচেতনতার কথা বলেন তিনি। ওই সংস্থার ইনহেলার উপকারিতার কথাও শোনা যায় তার মুখে।

প্রিয়াঙ্কা জানান, তার পাঁচ বছর বয়সে হাঁপানি ধরা পড়ে। কিন্তু জীবনের উত্থানের ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

দীপাবলির সময় বাজি পোড়ানো নিয়েও বার্তা দেন প্রিয়াঙ্কা চোপড়া। বাজির ধোঁয়ায় মানুষের অসুবিধা হয়। কিন্তু সেই প্রিয়াঙ্কা এবার স্বামী নিক জোনাস আর মা মধু চোপড়ার সঙ্গে বসে ধূমপান করছেন, এমনই একটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, একসঙ্গে বসে প্রিয়াঙ্কা সিগারেট টানছেন আর তার স্বামী নিক ও মা সিগার নিচ্ছেন।

স্বভাবতই এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে প্রিয়াঙ্কাকে। তার পুরনো টুইট, যেখানে তিনি ধূমপান ক্ষতিকর বলে মন্তব্য করেছিলেন, সেই সব তুলে ধরে তীব্র সমালোচনা করা হয়েছে।

একদিকে তিনি হাঁপানির জন্য ইনহেলারের বিজ্ঞাপন করছেন, বলছেন তার পাঁচ বছর বয়সে হাঁপানি ধরা পড়ে, বাজি পোড়ানোর বিরুদ্ধে কথা বলছেন, সেখানে নিজেই বসে ধূমপান করে যাচ্ছেন। কেউ কেউ কটাক্ষের সুরে বলেছেন, বাহ, এত তাড়াতাড়ি হাঁপানি সেরে গেল!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর