,

উড্ডয়নের আগে বিমানের পাখায় ঝাঁপিয়ে পড়ল তরুণ

news-image

অনলাইন ডেস্ক : উড্ডয়নের জন্য প্রস্তুতি নেয়ার সময় বিমানের পাখায় ঝাঁপিয়ে পড়ে এক তরুণ। এরপর কর্তৃপক্ষ তাকে আটক করে। নাইজেরিয়ার লাগোস বিমানবন্দরে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে। খবর সিএনএন।

শুক্রবার সকালে দেশটির লাগোসে মুরতালা মুহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

আজমান বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ওই তরুণের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বিমানটি যখন রানওয়েতে ছিল তখন এ ঘটনা ঘটে। পরে পাইলট বিমানটি থামায়। তরুণটি বিমানের পাখায় ঘুরে বেড়াচ্ছিল। পরে বিমানের ইঞ্জিন বন্ধ করে দেয়া হয়।

বিমান কর্তৃপক্ষ জানায়, তরুণটি বিমানের পাখায় লাফ দেয় এবং পরবর্তীতে কেবিনের ঢোকার চেষ্টা করে। এ ঘটনাটি পাইলট রেডিওতে জানায়।

পুরো ঘটনা নজরে পড়ে এক ব্যক্তির। তিনি ভিডিও ধারণ করে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন। বিমানের পাখায় উঠে বসা ওই তরুণকে অনেক চেষ্টার পর নিচে নামাতে সক্ষম হন বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীরা। এ ঘটনার পর বিমানের যাত্রীদেরও নামিয়ে আনা হয়।

ইনস্টাগ্রামে এক যাত্রী জানান, বিমানটি তখন রানওয়ের দিকে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ওড়ার কথা। তখনই ওই তরুণ বিমানের দিকে দৌড়ে আসেন। তার হাতে ছিল একটি ব্যাগ। সেটি ছুড়ে ফেলে দেন। তার পরই লাফিয়ে বিমানের পাখায় উঠে বসেন।

https://www.instagram.com/otto_orondaam/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর