,

যে দুআটি নবীজি (সা.) প্রত্যেক নামাযে করতেন

news-image

ইসলাম ডেস্ক।। হযরত আয়েশা (রা.) একবার নবীজি (সা.) এর মন ভালো দেখে তাঁর কাছে এসে বললেন, ‘ইয়া রাসূলুল্লাহ! আমার জন্য আল্লাহর কাছে দুআ করুন।’ রাসূল (সা.) তখন হাত তুলে দুআ করেন, اللَّهُمَّ اغْفِرْ لِعَائِشَةَ مَا تَقَدَّمَ مِنْ ذَنَبِهَا وَمَا تَأَخَّرَ ، مَا أَسَرَّتْ وَمَا أَعْلَنَتْ

অর্থ: হে আল্লাহ! আয়েশাকে ক্ষমা করুন, যে ত্রুটি সে অতীতে করেছে এবং যা সে ভবিষ্যতে করবে, যা সে প্রকাশ্যে করেছে এবং যা সে গোপনে করেছে। নবীজি (সা.) এর এই দুআয় আয়েশা (রা.) অত্যন্ত খুশি হলেন এবং তিনি তার মাথা রাসূল (সা.) এর কোলে রাখলেন। এ সময় আল্লাহর রাসূল (সা.) আয়েশা (রা.) কে জিজ্ঞেস করলেন, “তুমি কি আমার দুআয় আনন্দিত?”

আয়েশা (রা.) উত্তর দিলেন, ‘অবশ্যই, ইয়া রাসূলুল্লাহ! আমি কিভাবে এতে আনন্দিত না হয়ে থাকতে পারি?’

রাসূল (সা.) তখন বলেন, “আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, প্রত্যেক নামাযে আমার উম্মতের জন্য এটিই আমার দুআ।”–সহীহ ইবনে হিব্বান, হাদীস নং:৭২৬৬; সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ, হাদীস নং:২২৫৪

সুতরাং দুআ করার সময় কখনোই রাসূল (সা.) এর উপর দরুদ পাঠ করতে ভোলা উচিত নয়। কেননা তিনি সর্বদাই আল্লাহর কাছে আমাদের মুক্তির জন্য দুআ করে গেছেন। আল্লাহ আমাদের জন্য তাঁর রাসূলের দুআকে কবুল করুন। আমীন। উৎস: পরিবর্তন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর