,

টাইট জিনস পরে নামাজ পড়ার বিরুদ্ধে ফতোয়া

news-image

ইসলাম ডেস্ক।। নামাজ পড়ার সময় পুরুষরা যেন টাইট জিনস না পড়ে সে ব্যাপারে ফতোয়া জারি করেছেন মরক্কোর একজন ধর্ম প্রচারক। হাসান কেত্তানি নামে পরিচিত ওই ব্যক্তির মতে, এর ফলে সেজদার সময় পুরুষের পিছনের দিক সুস্পষ্টভাবে ফুটে উঠে। গত রমজান মাসে পুরুষদের উদ্দেশ্যে তিনি এই ফতোয়া দিয়েছিলেন। তিনি মুসলিম পুরুষদের নামাজের সময় আঁটসাঁট পোশাক এড়িয়ে চলার পরামর্শ দেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, টাইট জিনসের মত পোশাক পরে নামাজ পড়লে পশ্চাদ্দেশ বীভৎসভাবে ফুটে উঠে।

কেত্তানি তার ফেসবুক পেজে এক বিবৃতিতে লিখেন, ‘ নামাজ পড়ার সময় মানুষ যে ভুলগুলো করে তার মধ্যে একটি হলো, আঁটসাঁট পোশাক পরা। এর ফলে সেজদা করার সময় তাদের পশ্চাদ্দেশ জঘন্যভাবে প্রদর্শিত হয়। ’

উল্লেখ্য, আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট মরক্কো এবং স্পেনভিত্তিক সালাফিয়া জিহাদিয়া গ্রুপের মতাদর্শিক নেতা হিসেবে হাসান কেত্তানির পরিচিতি রয়েছে। মরক্কোর পশ্চিমা প্রভাবিত সামাজিক রীতিনীতির বিরুদ্ধে প্রায় সময় তিনি কথা বলে থাকেন। কিন্তু দেশটির গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে অনেকেই তার মতামতকে চরমপন্থী হিসেবে বিবেচনা করে থাকে। ২০০৩ সালে ক্যাসাব্লাংকা বোমা হামলার দায়ে তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু বিভিন্ন মানবাধিকার গ্রুপ এবং মরক্কোর সংসদের ইসলামপন্থী সংসদ সদস্যদের প্রচেষ্টায় দীর্ঘ আট বছর পরে তাকে ক্ষমা করে মুক্তি দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর