,

গোপনে তোলা মাশরাফী-পুত্রের ছবি ভাইরাল!

news-image

অনলাইন ডেস্ক : ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করার অভ্যেস এ যুগের বাচ্চাদের ক্ষেত্রে খুব ‘কমন’। ডিজিটাল যুগের শিশুরা জন্মের পরপরই পরিচিত হয় স্মার্ট দুনিয়ার সঙ্গে। তার ব্যতিক্রম নন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার পুত্র সাহেল মোর্ত্তজাও।

চাচা মোরসালিন বিন মোর্ত্তজার ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে শখের বশে গোপনে বেশ কয়েকটি সেলফি তুলে ফেলেছিল সাহেল। তবে ছোট্ট সাহেল সেগুলো আর ডিলেট করতে পারেনি।

চাচা মোরসালিন মোর্ত্তজার সঙ্গে ছোট্ট সাহেল
ভাতিজার সেই ছবিই পরে ফেসবুকে আপলোড করে দিয়েছেন মোরসালিন। সেই সাথে ক্যাপশন দিয়েছেন, ‘যখন সে ফোন নিয়ে নিজের ছবি তোলে এবং ডিলিট করতে পারে না।’

এর পরপরই মাশরাফী পুত্রের সব ক’টা দাঁত বের করা সেই ছবি ভাইরাল হয়ে যায়। সাহেলের মা সুমনা হক সুমিও ছেলের ওই ছবিটি শেয়ার করেছেন। ফেসবুকে লাভ রিয়েক্ট দিয়ে ম্যাশ ভক্তরা লিখেছেন, ‘ভালোই লাগছে, দরকার নেই ডিলেট করার!’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর