,

পারিবারিক কলহ, নবীনগরে বোনের হাতে ভাই খুন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর পূর্বপাড়ায় পারিবারিক কলহের জের ধরে রোববার (২১ জুলাই) দুপুরে বোনের হাতে ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘাতক বোন রুমা আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে।

জানা গেছে, শনিবার (২০ জুলাই) রাতে পারিবারিক কলহের জের ধরে ইব্রাহিমপুর পূর্বপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে সজল মিয়ার (৩৫) সাথে তার স্বামী পরিত্যক্তা ছোট বোন রুমা আক্তারের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রুমা তার হাতে থাকা লাঠি দিয়ে সজলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সজল মিয়াকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।

ওসি রণজিত রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করাসহ অভিযুক্ত রুমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর