,

রংপুর সদর-৩ উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি। দলটির নীতিনির্ধারণী ফোরামের একাধিক সদস্য এ কথা জানিয়েছেন।

তারা বলেছেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশগ্রহণের ধারাবাহিকতায় এই উপ-নির্বাচনেও বিএনপি বা জোটের পক্ষ থেকে প্রার্থী দেয়ার সম্ভাবনা রয়েছে।

একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে ২০ দলীয় জোটের শরিক পিপিবির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষ প্রতীক দিয়েছিল বিএনপি। সে সময় রংপুর মহানগর ও জেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী দলের নেতারা অভিমানে বিদ্রোহ ঘোষণা করেন। পরে কেন্দ্রের নির্দেশে রংপুরের নেতাকর্মীরা রিটার পক্ষে মাঠে নামেন। তবে রিটার পক্ষে নির্বাচনে কাজ করতে গিয়ে অনেকেই নানা সমস্যার মধ্যে পড়ে।

নেতাকর্মী বিচ্ছিন্ন রিটা রহমানের দল কিংবা নির্বাচন সর্ম্পকে অভিজ্ঞতা না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়। অনেকেই রিটার ওপর অভিমান করে নির্বাচনের দুই-দিন আগ থেকে নির্বাচনী মাঠ থেকে নিজেকে গুটিয়ে নেন।অনেক নেতাকর্মী অভিযোগ করে বলেন, রিটা রহমান বিগত নির্বাচনের আগে উড়ে এসে জুড়ে বসেছে। রংপুরের রাজনীতি সর্ম্পকে তার নূন্যতম ধারণাও নেই। তিনি কিভাবে নির্বাচন পরিচালনা করবেন তাও স্পর্ট করেননি। তাছাড়া তার কথা কাজের কোন মিল না থাকায় অনেক নেতাকর্মীর মধ্যে ক্ষোভ রয়েছে। তারা হুশিয়ারি দিয়েছে এবার যদি তাকে প্রার্থী করা হয় তার পক্ষে কেউ মাঠে নামবে না।

এদিকে দলটির একাধিক সুত্র জানায়, এবার এ আসনের উপনির্বাচনে বিএনপি নেতাকর্মীরা তাদের দলীয় কোনো নেতাকে প্রার্থী হিসাবে চায়। সেই তালিকায় প্রথমে আলোচনায় রয়েছে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের নাম। অনেক নেতাকর্মীরাই চাইছেন এই দুই নেতা যদি প্রার্থী হয় তাহলে নির্বাচনে ভালো ফলাফল আসতে পারে। কারণ তারা যেমন দলীয়ভাবে জনপ্রিয় তেমনি রয়েছে পরিচিতি। বিএনপি নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে রয়েছে গ্রহণযোগ্যতা।

এছাড়াও রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাপক শহিদুল ইসলাম মিজু, সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি এমদাদুল হক ভরসার নাম শোনা যাচ্ছে। উল্লেখ্য, এরশাদের মৃত্যুতে রংপুর সদর-৩ আসনটি গত মঙ্গলবার শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর