,

টাইগারের সান্নিধ্যেই দিশা

news-image

অনলাইন ডেস্ক : কিছুদিন আগে বলিউডে রটে গিয়েছিল প্রেম ভাঙার খবর। শিরোনামে চলে এসেছিলেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। কিন্তু সেই সব জল্পনায় পানি ঢেলে গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় ডিনারে গিয়েছিলেন টাইগার ও দিশা। এবং সেই সঙ্গে ফের তারা শিরোনামে।

একই গাড়ি থেকে দুই তারকা নেমে আসার পর পাপারাৎজিরা আর থেমে থাকেননি। একের পর এক ছবি তুলতে শুরু করেন তারা। ‘বাঘি ২’র দুই অভিনেতা সেই দেখে নিজেদের হাসিও চেপে রাখতে পারেননি।

বেশ কয়েকবছর ধরেই খবর একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন টাইগার-দিশা। যদিও সরাসরি কেউই এখনও প্রেমের খবর স্বীকার করেননি। দিশা এদিন পরেছিলেন পাউডার নীল রঙা ড্রেস ও টাইগার ছিলেন একেবারেই ক্যাজুয়ালে। নীল জিন্স ও সাদা টি-শার্টে স্টাইলিস্ট দেখাচ্ছিল টাইগারকে।

গত মাস থেকেই বলিউডে কান পাতলে শোনা যাচ্ছিল টাইগার-দিশার সম্পর্কের বিচ্ছেদের কথা। যদিও বৃহস্পতিবার তাদের ডিনার ডেট অন্য সমীকরণের কথাই জানান দিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর