,

ছেলেধরা সন্দেহে কেরানীগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত এক অজ্ঞাত ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। রবিবার রাত সোয়া ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বিকালে খোলামোড়া ঘাট এলাকায় থেকে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ও স্থানীয় ইউপি মেম্বার নিত্য সরকার তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন মারা যায় তিনি।

মেম্বার নিত্য সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খোলামোড়া ঘাট এলাকায় স্কুলের সামনে বাচ্চা চোর সন্দেহে ওই লোককে পিটিয়েছে স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে পুলিশ ও তিনি ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান