,

ইয়েমেনে আটকে গেছেন সৌদি যুবরাজ, আমেরিকার কাছে সাহায্য প্রার্থনা

news-image

ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান সেখানে আটকে গেছেন। এজন্য তিনি আবারো আমেরিকার সাহায্য চেয়েছেন।যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ মন্তব্য করেছে।প্রতিবেদনে আরও বলা হয়, ইয়েমেন ইস্যুতে বিন সালমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছেন।

দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব জোটবদ্ধভাবে সামরিক আগ্রাসন চালালেও এখন পর্যন্ত কোনও লক্ষ্য অর্জন করতে পারেনি। পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও হুথি আসনারুল্লাহ আন্দোলনকে নির্মূল করা ছিল এই সামরিক আগ্রাসনের প্রধান দুটি লক্ষ্য।

সৌদি আগ্রাসনে ধব্বংসস্তুপে পরিণত হয়েছে ইয়েমেন। এ অবস্থায় হতাশ সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রের কাছে বাড়তি সাহায্য চেয়েছেন।কাঙ্ক্ষিত সাহায্যের মধ্যে রয়েছে গোয়েন্দা সহযোগিতা ও মার্কিন স্পেশাল ফোর্স মোতায়েনের দাবি। ইয়েমেন আগ্রাসনের শুরু থেকেই সৌদি আরবকে অস্ত্র ও রসদ দিয়ে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা