দুই কারণে জামিন হয়নি মিন্নির
জেলা প্রতিনিধিঃ বরগুনার আলোচিত রিফাত শরীফ হ’ত্যা মা’মলার প্রধান সাক্ষী ও রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী এ জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে সকালে মিন্নির জামিন আবেদন করে আদালতের কার্যতালিকায় তোলা হয় মা’মলাটি। পরে বেলা ১১টার দিকে মিন্নির জামিনের জন্য শুনানি শুরু হয়। শুনানি শেষে মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সঞ্জীব দাস বলেন, মূলত দুটি কারণে মিন্নির জামিন হয়নি। রিফাত হ’ত্যা মা’মলার শুনানির পর বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী জামিন না দেয়ার এ দুটি ব্যাখ্যা দিয়েছেন। বিচারক বলেছেন এ মা’মলার দুই নম্বর আ’সামি রিফাত ফরাজী এবং অন্যতম আ’সামি রাব্বি আকন হ’ত্যাকা’ণ্ডে মিন্নির সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া মিন্নি নিজেও এ হ’ত্যাকা’ণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তার জামিন আবেদন নামঞ্জুর করা হলো।
আ’সামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন। এ আদেশের বিরুদ্ধে মিন্নির জামিনের যৌক্তিকতা তুলে ধরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করব আমরা।এ ব্যাপারে নি’হত রিফাতের বাবা দুলাল শরীফ বলেন, মিন্নির জামিন নামঞ্জুর হয়েছে এটা আমি শুনেছি। আমার একমাত্র ছেলেকে নি’র্মমভাবে কু’পিয়ে হ’ত্যা করা হয়েছে। এ হ’ত্যাকা’ণ্ডের সঙ্গে মিন্নি জড়িত। এ মামলায় অভিযুক্তদের আইনের ফাঁক দিয়ে জামিনে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
এক প্রশ্নের জবাবে দুলাল শরীফ বলেন, প্রথমে মিন্নিকে এ মা’মলার আ’সামি করা হয়নি। কারণ আমার কিছুতেই বিশ্বাস হয়নি মিন্নি এ হ’ত্যাকা’ণ্ডে জড়িত। কিন্তু যখন আমি বুঝতে পেরেছি মিন্নি হ’ত্যাকা’ণ্ডে জড়িত তখন আমি মিন্নিকে গ্রে’ফতারের জন্য সংবাদ সম্মেলনসহ মানববন্ধন করেছি। কাজেই তার জামিন হোক আমি তা চাই না।
এ বিষয়ে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, মিন্নিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামিন দেয়ার এখতিয়ার নেই। তারপরও আমরা চেষ্টা করেছি। কারণ আমার মেয়ে অসুস্থ। আমার মেয়ে নির্দোষ। তাই জামিনের জন্য আমি পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব।তিনি আরও বলেন, আমার মেয়েকে ফাঁসানো হয়েছে। যারা এ হ’ত্যা’কা’ণ্ড ঘটিয়েছে এবং হ’ত্যাকা’রীরা যাদের ছত্রচ্ছায়ায় থেকেছে তারাই আ’সামিদের বাঁচানোর জন্য আমার মেয়েকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আমি তাদের বিচার চাই।
গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বরগুনার মাইঠা এলাকার বাবার বাসা থেকে বাবা মোজাম্মেল হোসেন কিশোরসহ মিন্নিকে জিজ্ঞাসাবাদ ও তার বক্তব্য রেকর্ড করতে বরগুনা পুলিশ লাইন্সে নিয়ে যায় পুলিশ।এরপর দীর্ঘ ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং পুলিশের কৌশলী ও বুদ্ধিদীপ্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে আটকে যান মিন্নি। বেরিয়ে আসে হ’ত্যাকা’ণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ। এরপরই তাকে গ্রে’ফতার করে পু’লিশ।
বুধবার বিকেল ৩টার দিকে বরগুনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নিকে হাজির করে সাতদিনের রি’মান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে মিন্নির পাঁচদিনের রি’মান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী।পরদিন বৃহস্পতিবার বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানিয়েছিলেন, মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ ও বুধবার রি’মান্ড মঞ্জুরের পর পুলিশের জিজ্ঞাসাবাদে ছিলেন আয়শা সিদ্দিকা মিন্নি। ইতোমধ্যে মিন্নি স্বামী রিফাত শরীফ হ’ত্যাকা’ণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ হ’ত্যার পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত ছিলেন।
রি’মান্ড শেষে শুক্রবার মিন্নিকে আদালতে তোলা হয়। ওই সময় স্বামী রিফাত শরীফ হ’ত্যাকা’ণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মিন্নি। পরে তাকে কারাগারে পাঠান বিচারক।রোববার মিন্নির জামিনের আবেদন করেন আইনজীবীরা। কিন্তু বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
আলোচিত রিফাত শরীফ হ’ত্যা মা’মলায় এখন পর্যন্ত ১৬ অভিযুক্তকে গ্রে’ফতার করেছে পুলিশ। এদের মধ্যে মিন্নিসহ ১৪ জন অভিযুক্ত রিফাত হ’ত্যাকা’ণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া এ মা’মলার দুজন অভিযুক্ত রি’মান্ডে রয়েছেন। এ মা’মলার প্রধান অভিযুক্ত নয়ন ব’ন্ড ব’ন্দুকযু’দ্ধে নি’হত হয়েছেন।










