,

প্রেমিকাকে পাওয়ার জন্য স্ত্রীকে হ’ত্যা

news-image

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় প্রেমিকাকে পাওয়ার জন্য স্ত্রীকে শ্বা’সরোধ করে হ’ত্যার দায়ে অভিযুক্তদের গ্রে’প্তার ও ফাঁ’সির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে রায়পুরার চরআড়ালিয়াবাসীর ব্যানারে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে হত্যাকারী ও তার সহযোগীদের গ্রে’প্তারের দাবী জানানো হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে চরআড়ালিয়া গ্রামের নারী পুরুষ সহ প্রায় তিন শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত তিনমাস আগে পারিবারিকভাবে চরআড়ালিয়া গ্রামের নয়ন মিয়ার ছেলে রাসেলের সঙ্গে একই গ্রামের শাহ আলমের মেয়ে মরিয়ম আক্তার (১৯) এর বিয়ে হয়। বিয়ের আগে থেকেই একই গ্রামের শেফালী বেগমের সাথে রাসেলের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে করলেও রাসেল প্রেমিকাকে ভুলতে পারেনি। তাই পুনরায় তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয়। ওই সময় প্রেমিকা তাকে জানায়, বিয়ে করতে হলে স্ত্রীকে ডিভোর্স দিতে হবে, না হয় হ’ত্যা করতে হবে। এরই জের ধরে চলতি মাসের ৩ জুলাই দুপুরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী মরিয়ম বেগমকে গ’লায় গামছা পেঁ’চিয়ে শ্বা’স রো’ধ করে হ’ত্যা করে। পরে লা’শ পার্শ্ববর্তী নদীতে ফেলে দেয়। পা’ষণ্ড স্বামী রাসেলের গতিবিধি সন্দেহ হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘা’তক স্বামীকে আ’টক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নদী থেকে লা’শ উ’দ্ধার করে।

এ ঘটনায় আ’টক অভিযুক্ত রাসেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রীকে শ্বা’স রো’ধ করে হ’ত্যার কথা স্বীকার করেন। এ ঘ’টনায় নি’হত মরিয়মের বাবা মো. শাহ আলম বাদী হয়ে কথিত প্রেমিকা শেফালী বেগম,তার সহযোগী ইয়াছিন ,নয়ন মিয়া,রাহিমা ও জয়নালকে আ’সামী করে রায়পুরা থানায় হ’ত্যা মা’মলা দায়ের করেন।

ঘটনার প্রায় ১৮ দিন পার হলেও পুলিশ আ’সামি’দের গ্রে’প্তার করতে পারছেনা। এরই ধারাবাহিকতায় নি’হতের পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারকলিপি প্রধান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন চরআড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর