,

ঢাবিতে ‘নিজের পি’স্তলের গু’লিতে’ ছাত্রলীগে নেতা আ’হত

news-image

নিজের পি’স্তলের গু’লিতে ছাত্রলীগের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক উপসম্পাদক মো. মেশকাত হোসেন আ’হত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলসংলগ্ন মল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।পরে আ’হত অবস্থায় মেশকাতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেশকাত গতকাল রাতের দিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের গেটে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বিকট (গুলির) শব্দ শোনা যায়। দেখা যায়, মেশকাতের ডান পায়ের হাঁটুর ওপর থেকে র’ক্ত বের হচ্ছে। তখন মেশকাত তাঁর পকেটে থাকা পি’স্তল বের করে আবার পকেটে রেখে দেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মেশকাতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে থাকা তাঁর বন্ধু সাগর বলেন, ‘মেশকাত নিজের পায়ে নিজে গু’লি করেননি। অজ্ঞাত কেউ তাঁকে গুলি করে পালিয়ে যায়।’ ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মেশকাতের সঙ্গে লোড করা পি’স্তল ছিল। সেটি লক করা ছিল না। তাই অসাবধানতায় চাপ পড়ে পি’স্তল থেকে গু’লি বের হয়ে নিজের পায়ে লাগে। মেশকাতের সঙ্গে সব সময় অ’স্ত্র থাকে বলেও জানান তাঁরা।

হলের দায়িত্বরত কয়েকজন কর্মচারী বলেন, ‘ঘটনাস্থলে মেশকাতকে পড়ে থাকতে দেখা গেছে, যা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। সিসিটিভির ফুটেজে এগুলো সংরক্ষিত আছে। কিন্তু এই ফুটেজ দেখানো আমাদের দ্বারা সম্ভব নয়। সিসিটিভি ফুটেজ দেখতে হল প্রাধ্যক্ষের অনুমতি নিয়ে দেখতে হবে।’ এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘ঘটনাটি শুনেছি। তিনি গু’লিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর