,

প্রিয়া সাহার বক্তব্যের প্রতিক্রিয়াকে বাড়াবাড়ি বললেন ড. মিজান

news-image

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে যে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন তা নিয়ে দেশব্যাপী সমালোচনা, নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।

তবে প্রিয়া সাহার ওই বক্তব্যের যে প্রতিক্রিয়া হচ্ছে তাকে ‘বাড়াবাড়ি’ বলে মনে করছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান। আর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতা কাজল দেবনাথ প্রিয়া সাহার বক্তব্যের একটি ব্যাখ্যাও দিয়েছেন।

এ নিয়ে গতকাল শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে।গণমাধ্যমটি বলছে, প্রিয়া সাহার বক্তব্য নিয়ে যে প্রতিক্রিয়া হয়েছে তাকে ‘বাড়াবাড়ি’ মনে করছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান৷

তিনি বলেন, ‘‘তিনি (প্রিয়া সাহা) হয়তো ডিসপ্লেসড বলতে গিয়ে ডিসঅ্যাপিয়ার্ড বলেছেন৷ এ ধরনের ভুল আমাদেরও হতে পারে৷ তাই এটা নিয়ে এখন যা হচ্ছে তা আমার কাছে অনেক বাড়াবাড়ি মনে হয়েছে৷”তিনি (ড. মিজান) বলেন, ‘‘আমাদের রিঅ্যাকশনগুলো হঠকারিতার শামিল হয়ে যাচ্ছে৷ এত বেশি রিঅ্যাকশন দেখানোর কিছু নেই৷”

উল্লেখ্য, গত মঙ্গলবার হোয়াইট হাউজে ধর্মীয় নিপীড়নের শিকার এমন দেশ বা সম্প্রদায়ের ২৭ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ১৬টি দেশের প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সুযোগ পান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর