,

বিশ্বকাপজয়ী অধিনায়ক এবার খেলবেন বিপিএলে

news-image

স্পোর্টস ডেস্কঃ দিন কয়েক আগেই তার হাত ধরে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এই বিশ্বজয়ী অধিনায়ককে এবার দলে ভেড়ানোর সুখবর দিল ঢাকা ডায়নামাইটস। বিপিএলের আসন্ন আসরে প্রথমবারের মতো খেলতে আসছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। আজ (রোববার) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে ডায়নামাইটস ফ্রাঞ্চাইজি।

ঢাকা ডায়নাইমাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম বলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে অসামান্য অভিজ্ঞতা বিবেচনায় আসন্ন বিপিএলের জন্য আমরা মরগানকে চুক্তিবদ্ধ করেছি। আশা করছি তিনি পুরো মৌসুমেই খেলতে পারবেন।’চলতি বছরের ডিসেম্বরে প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। সেই আসরকে সামনে রেখে প্রতিটি দল সরাসরি দুজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে। ঢাকা ডায়নামাইটসে মরগান এই দুজনের মধ্যে প্রথম খেলোয়াড়।

তবে মরগান দলে আসার পর নতুন আরেক দুশ্চিন্তা পেয়ে বসেছে ঢাকা ডায়নামাইটসকে। ইংলিশ দলপতি দুর্দান্ত নেতৃত্বে সদ্যই বিশ্বকাপ জিতিয়েছেন।এদিকে, ঢাকা ডায়নামাইটসে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি কিনা অধিনায়ক হিসেবেই দায়িত্ব পালন করেন। ওবায়েদ জানালেন, সামনের মৌসুমে অধিনায়ক কে হবেন সেটি এখনও ঠিক করেননি তারা।

বিপিএলে প্রথমবার হলেও ঢাকার ক্রিকেটে একেবারে নতুন মুখ নন মরগান। ২০১৪ সালে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে এসেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর