,

বিশ্বকাপ ফাইনালে ‘ওভারথ্রো’ বিতর্কের জেরে বদলাচ্ছে নিয়ম!

news-image

স্পোর্টস ডেস্কঃ মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি), ক্রিকেট সংক্রান্ত আইনগুলোর প্রস্তাবনা ও সংশোধন আসে তাদের পক্ষ থেকেই। এই এমসিসি এবার ‘ওভারথ্রো’র নিয়মের বিষয়ে নড়েচড়ে বসেছে। মূলতঃ ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের পর নতুন করে আলোচনার টেবিলে উঠে এসেছে ‘ওভারথ্রো’ ইস্যু। একটি ‘ওভারথ্রো’র কারণে বদলে যায় পুরো ম্যাচের চালচিত্র।

রোববার লর্ডসে বিশ্বকাপ ফাইনাল সব নাটকীয়তাকে যেন হার মানিয়েছিল। মূল ম্যাচে টাই, সুপার ওভারেও টাই। শেষ পর্যন্ত বাউন্ডারির হিসেবে বিজয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। অথচ এই ম্যাচটা টাই পর্যন্ত গড়াতে না-ও পারতো। ম্যাচের শেষ তিন বলে ইংল্যান্ডের দরকার ছিল ৯ রান। বেন স্টোকস দৌড়ে ডাবলস নিতে গেলে মার্টিন গাপটিলের থ্রো লেগে যায় তার ব্যাটে।

ব্যাটে লেগে দিক পরিবর্তন করে বলটি পার হয়ে যায় বাউন্ডারি। আম্পায়ার ওই চারের সঙ্গে দৌড়ে নেয়া দুই রানসহ দিয়ে দেন ৬ রান। শেষপর্যন্ত ম্যাচটি টাই হয়। অথচ ওভার থ্রোতে চার হয়ে গেলেও বল গায়ে লাগার পর দৌড়ে নেয়া রান আর হিসেব হওয়ার কথা না। এক রান পূর্ণ হয়েছিল, দুই হয়নি। সে হিসেবে (৪+১)=৫ পাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। ম্যাচ শেষে যেটা হিসেব হলে নিউজিল্যান্ডই ১ রানে জিতে যাওয়ার কথা ছিল।

বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ এক ম্যাচে এমন গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারের এই ভুল নিয়ে অনেক কথা হচ্ছে। অবশেষে বিতর্কিত ওভারথ্রোয়ের নিয়ম পরিবর্তন আনার প্রস্তাব তুলতে যাচ্ছে এমসিসি। আর এমসিসির প্রস্তাব মানেই তো আন্তর্জাতিক ক্রিকেটে সেটা প্রয়োগ হওয়ার জোর সম্ভাবনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর