সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার্তদের পাশে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির

news-image

সোহেল রশীদ,রংপুর : বন্যা কবলিত কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুরের এ চর থেকে ও চরে ত্রাণ সমাগ্রী নিয়ে ছুটছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সরকার। সাধারণ মানুষের বেশে লুঙ্গি পড়ে বন্যার্তদের পাশে দাড়িয়েছেন তিনি। কখনও বন্যার্তদের হাতে তুলে দিয়েছেন বিশুদ্ধ পানির বোতল, চিনি, সয়াবিন তেল, মোম, শুকনো খাবার আর ত্রাণের চাল। খোঁজখবর নিয়েছেন বন্যা আক্রান্ত মানুষদের। দিয়েছেন নগদ অর্থও। একজন মন্ত্রী লুঙ্গি পরে এভাবে দুর্গতদের কাছে ছুটে যাবেন তা হয়তো কেউ ভাবেননি। লুঙ্গি পরে মন্ত্রীর ওই ত্রাণ সামগ্রী বিতরণে এরইমধ্যে কুড়িগ্রাম জুড়ে প্রশংসা ছড়িয়ে পড়ছে জনসাধারণের মাঝে। অনেকেই আবার বলছেন মন্ত্রী হলেও জাকির হোসেন অতীত ভোলেননি। তিনি প্রমাণ করলেন যে এই চরাঞ্চলের মাটিতেই তার জন্ম, এখানেই তার বেড়ে উঠা। এই চরের মানুষের ভোটেই তিনি নির্বাচিত জনপ্রতিনিধি।

রাজীবপুরের নয়াচর মদনপাড়া বন্যাদুর্গত গ্রামের দিনমজুর আলী আকবর বলেন, একজন মন্ত্রী এভাবে লুঙ্গি পরে বন্যার্তদের পাশে দাড়াবে তা কখনও কল্পনাও করিনি। আমাদের জন্য মন্ত্রীর যে ভালোবাসা তা দেখে মনটাই ভরে গেছে।রৌমারীর বাইটকামারী গ্রামের বিপ্লব মিয়া ও মহিদুল ইসলাম রিপন জানান, এবারের বন্যা বিগত ৮৮ সালের চেয়ে ভয়াবহ। চারিদিকে শুধুৃ পানি আর পানি। আশ্রয় নেয়ার কোন জায়গা নেই। এমন সময় আমাদের মন্ত্রী যেভাবে লুঙ্গি পড়ে অসহায় মানুৃষদের পাশে দাড়িয়েছে। তাদের সাহায্য করেছে এটা সত্যিই প্রশংসার যোগ্য। খুব ভালো লাগছে।

সুত্রে গেছে, গত কয়েকদিন ধরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সরকার তার নির্বাচনী এলাকা কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।এব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, সংসদীয় কমিটির সদস্য হিসেবে ব্রাজিলে প্রীতি ফুটবল খেলেই চলে এসেছি আমার বন্যা দুর্গত এলাকায়। এবারের বন্যায় আমার এলাকার ভয়াবহ ক্ষতি হয়েছে। আমি নিজে দুর্গত এলাকায় ঘুরে তাদের খোঁজখবর নিয়েছি এবং দুর্গতদের হাতে সরকারের সাহায্য সহযোগিতা তুলে দিয়েছি।

জানাগেছে, এবার কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি। এই দুই উপজেলা পরিষদ চত্বরে বন্যার পানি ঢোকে। প্রায় ৯০ ভাগ এলাকা বন্যাকবলিত হয়ে প্রায় পৌনে দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্যার পানিতে ডুবে, বিদ্যুতের তারে জড়িয়ে ও সাপের কামড়ে বন্যায় ৫ জনের মৃত্যু ঘটেছে। পানি কমার কারণে আর ক্ষতিগ্রস্ত ভয়াবহ চিত্র ভেসে উঠছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক