,

প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে নালিশ করা প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোনো ধরনের আইনি প্রক্রিয়া শুরু না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে রোববার সকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার দুটি মামলা করা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে একটি মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। আর অপর মামলাটি করেছেন ঢাকা বারের আইনজীবী সমিতির বর্তমান কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল রাতেই আমাকে একটি ম্যাসাজ পাঠিয়েছেন, তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। তিনি (প্রিয়া সাহা) আসলে কী বলেছেন, কী বলতে চেয়েছেন তার একটা পাবলিক স্টেটমেন্ট করা উচিত। তারও আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকা উচিত।’এ সময় প্রিয়া সাহার দেশে ফিরতে কোনো প্রতিবন্ধকতা নেই বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জনগণকে যানজট থেকে স্বস্তি দিতে সরকার কাজ করছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বড় বড় প্রজেক্টের কারণে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ভোগ সহনীয় করার চেষ্টা চলছে। প্রজেক্ট শেষ হলে স্বস্তি মিলবে।২০২১ সালের ডিসেম্বরে ম্যাস রেপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ এর উদ্বোধন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর