সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাথা কা’টা’ ‘ছে’লেধরা’ গু’জবে ২১ গ’ণপি’টুনি, ৫ জনকে হ’ত্যা

news-image

‘পদ্মা সেতুর নির্মাণকাজে শিশুদের মা’থা লাগবে’, এমন গু’জবে গত দুই সপ্তাহ ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা ভেবে এলাকায় অপরিচিত কাউকে দেখলেই পি’টিয়ে হ’ত্যা করা হচ্ছে। শনিবার একই ঘটনা ঘটেছে ঢাকায়। ‘ঢাকায় নি’হত নারীর উদ্দেশ্য ছিল তার সন্তানকে স্কুলে ভর্তি করা’, বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই গ’ণপি’টুনির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। তদন্ত করছে গ’ণপি’টুনির ইন্ধনদাতাদের শনাক্তে।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে সারাদেশে মোট ২১টি গ’ণপি’টুনির ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন পাঁচজন। আ’হত হয়েছেন ২২ জন।শনিবার গ’ণপি’টুনিকে ‘ফৌজদারি অ’পরাধ’ উল্লেখ করে দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছে পুলিশ সদর দফতর। যেকোনো মূল্যে এই বিচারবহির্ভূত হ’ত্যা বন্ধে কাজ করছে তারা।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা ‘ বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মা’থা লাগবে’ বলে একটি গু’জব ছড়ানোকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছে’লেধরা স’ন্দেহে গ’ণপি’টুনিতে ম’র্মান্তিকভাবে কয়েকজনের প্রা’ণহা’নির ঘটনা ঘটেছে। গু’জব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল এবং গ’ণপি’টুনি দিয়ে মৃ’ত্যু ঘটানো ফৌজদারি অ’পরাধ।

তিনি আরও বলেন, ছে’লেধ’রা স’ন্দেহে গ’ণপি’টুনির শিকার হয়ে এ পর্যন্ত যতগুলো নি’হতের ঘটনা ঘটেছে পুলিশ প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে তদন্তে নেমেছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। গু’জবে বিভ্রান্ত হয়ে ছে’লেধ’রা স’ন্দেহে কাউকে গ’ণপি’টুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। গু’জব ছড়ানো এবং গুজবে কান দেয়া থেকে বিরত থাকুন। কাউকে ছে’লে’ধরা সন্দেহ হলে গ’ণপি’টুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিন।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সর্বশেষ রোববার (২১ জুলাই) সকালে ছে’লেধ’রা স’ন্দেহে নওগাঁর মান্দা উপজেলায় ছয় জেলেকে গ’ণপিু’টনি দিয়েছে স্থানীয়রা। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসম্বা ইউনিয়নের বুড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে।শনিবার রাজশাহীর তানোরে ছে’লেধ’রা সন্দে’হে পৃথক স্থানে দুই যুবককে গ’ণপি’টুনি দিয়েছে এলাকাবাসী। ওইদিন বিকেলে উপজেলার কলমা ইউনিয়নের বহাড়া ও কামারগাঁ ইউনিয়নের কচুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শনিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ছে’লেধ’রা স’ন্দেহে এক যুবককে গ’ণপি’টুনির পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রাত ৮টার দিকে গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ছে’লেধরা স’ন্দেহে রাসেল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ’ণপি’টুনির পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। আ’টক রাসেলের দাবি, তিনি একজন ফুল ব্যবসায়ী। রাত সাড়ে ৯টায় ফতুল্লার শিহারচর লালখাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন (২০ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই ঘণ্টার ব্যবধানে দুইজনকে গ’ণপি’টুনি দেয়া হয়। এতে একজন যুবক নি’হত ও আরেক নারী আ’হত হন। তবে তাদের গ’ণপি’টুনির পরও তারা ছে’লেধ’রা কি না সে বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।একই দিন ভোরে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্তানকে ভর্তি করতে গিয়ে অভিভাবকদের গ’ণপি’টুনির শিকার হন রেনু নামে এক নারী। তার চার বছর বয়সী মেয়েকে স্কুলে দিতে সেখানে গিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি ফিরেছেন লা’শ হয়ে। স’ন্দেহজনক আচরণের কারণে পি’টিয়ে হ’ত্যা করা হয় তাকে।

একই দিন সাভারের ফল ব্যবসায়ী রাসেল মিয়াকে, পাবনায় এক যুবককে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছে’লে’ধরা স’ন্দেহে গ’ণপি’টুনিতে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে হ’ত্যা করা হয়। এদিন সাভারের তেঁতুলঝোড়া এলাকায় এক শিশুকে বিস্কুট খাওয়ানোর সময় এক নারীকে গ’ণপি’টুনি দিয়ে হ’ত্যা করা হয়।১৬ জুলাই চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অপরিচিত হওয়ায় তিন ব্যক্তিকে গ’ণপি’টুনি দিয়ে আ’হত ও ১১ জুলাই চাঁদপুরে মনু মিয়া (৪০) নামের একজনকে ছে’লেধ’রা স’ন্দেহে গ’ণপি’টুনি দেয়া হয়। পরে তদন্তে পুলিশ জানতে পারে মনু মিয়া একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। চালচলনে স’ন্দেহ হওয়ায় তাকে গ’ণপি’টুনি দেয়া হয়।

কেন এমন হচ্ছে? জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক (সমাজ ও অ’পরাধ বিশ্লেষক) তৌহিদুল হক’ বলেন, ‘যেকোনো উন্নয়নকে কেন্দ্র করে মানুষের র’ক্ত লাগে, শিশুদের মা’থা লাগে’ এই ভ্রান্ত ধারণা মানুষের মনে যুগযুগ ধরেই চলে আসছে। এগুলো যখন গু’জব আকারে ছড়িয়ে পড়ে তখন যে কাউকে দেখলেই স’ন্দেহ করে সাধারণ মানুষ, তাদের সঙ্গে হিংস্র আচরণ করে। মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বিশ্বাস না থাকাও গ’ণপি’টুনি মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেয়ার একটি অন্যতম কারণ।

এই পরিস্থিতি উত্তরণের বিষয়ে তিনি বলেন, পুলিশ সদস্যদের সবসময় সতর্ক আচরণ করতে হবে, এ ধরনের ঘটনা যাতে না ঘটে তৎপর থাকতে হবে। এছাড়াও এলাকার নির্বাচিত ও অনির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে একটি কমিটি হতে পারে। এলাকায় স’ন্দেহভাজন কাউকে দেখলে তাকে ধরে কমিটির কাছে এনে যাচাই-বাছাই করা যেতে পারে। এছাড়াও স্কুল ও মসজিদভিত্তিক শিক্ষার দিকে জোর দিতে হবে। শিশুদের জানাতে হবে যাতে তারা অভিভাবককে না বলে কারও সঙ্গে কোথাও না যায়। টিভিতে, বিজ্ঞাপন, লিফলেট বিতরণ ও সমাবেশের মতো সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক