,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা অভিযোগ করায় প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের করা হয়েছে।আজ রবিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ আসাদ উল্লাহ্ নামে একজন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলার এজহারে বলা হয়, উপমহাদেশের অন্যান্য রাষ্ট্রে মুসলমানরা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি সুযোগ সুবিধা বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ও অন্য ধর্মের লোকজন ভোগ করছে। এজহারে আরও বলা হয়, প্রিয়া সাহা একজন বাংলাদেশি নাগরিক হয়ে দেশের ভাবমূর্তির কথা চিন্তা না করে বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় করার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান গুম হয়ে গেছে এবং মুসলিম মৌলবাদীরা ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছে, জায়গা দখল করেছে বলে বিচার চান। এটি বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ছাড়া কিছুই না। এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও এজহারে উল্লেখ করা হয়।

মামলার বাদী মোঃ আসাদ উল্লাহ্ জানান, বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করার জন্য প্রিয়া সাহা মিথ্যাচার করেছেন। এটি আমাকে আহত করেছে। তাই আমি সপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছি।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর