,

টানাটানির পরিবারে এক মাসের বিদ্যুৎ বিল ১২৮ কোটি টাকা!

news-image

টানাটানির সংসারে নুন আনতে পান্তা ফুরোয় দশা। অথচ তাদের এক মাসের বিদ্যুতেরবিল এসেছে ১২৮ কোটি টাকার, যা প্রায় একটা গোটা শহরের বিলের সমান। তা দেখেমাথায় হাত ভারতের উত্তরপ্রদেশের একটি পরিবারের।রাজধানী দিল্লি থেকে ৮০ কিলোমিটার দূরে, উত্তরপ্রদেশের হাপুর জেলার চামরি গ্রামে ঘটনাটিঘটেছে। সপরিবারে সেখানে বাস শামিম নামের এক ব্যক্তির। অনেক কষ্টে বাড়িতে বিদ্যুৎসংযোগ পেয়েছিলেন। তাতেই এই পরিণতি।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শামিম জানিয়েছেন, তাদের বাড়িতে ২কিলোওয়াটের বিদ্যুৎ সংযোগ রয়েছে। আলো-পাখা মিলিয়ে প্রতি মাসে ৭শত টাকার মতো বিলআসে।কিন্তু সম্প্রতি বিল হাতে পেয়ে চোখ কপালে ওঠে তার। তাতে ১২৮ কোটি ৪৫ লক্ষ ৯৫ হাজার৪৪৪ টাকা মেটাতে বলা হয়।শামিমের দাবি, প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি তিনি। সম্বিৎ ফিরলে ছুটে যান বিদ্যুৎদফতরে। হিসাবে কোথাও ভুল হয়েছে বলে জানান।

কিন্তু তার কথা কানে তোলেননি কেউ। ওই টাকা মেটানোর সামর্থ্য ছিল না তার। তাই টাকা জমাদেওয়ার নির্ধারিত দিন পেরিয়ে গেলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়।সংবাদ সংস্থা এএনআই-কে শামিম জানান, ‘কেউ আমাদের কথা শুনছে না। এত টাকা কী করেদেই বলুন তো? শুধু আলো-পাখা ব্যবহার করি আমরা।তাতে এত বিল হয় কী করে? মনে হচ্ছে, গোটা হাপুরের বিলই পাঠিয়ে দিয়েছে। অভিযোগজানাতে গিয়েছিলাম। কিন্তু বিল না মেটালে বিদ্যুৎ সংযোগ চালু হবে না বলে জানিয়ে দিয়েছেবিদ্যুত্ দফতর।’

বিষয়টি নিয়ে স্থানীয় বিদ্যুৎ দফতরে যোগাযোগ করা হলে, তাদের ইঞ্জিনিয়ার রাম শরণ বলেন, ‘সম্ভবত প্রযুক্তিগত ভুল হয়েছে। এটা এমন কিছু বড় ব্যাপার নয়। আকছার হয়েই থাকে। বিলটিহাতে পেলে, সবকিছু খতিয়ে দেখব আমরা। ভুল হয়ে থাকলে, তা সংশোধন করে নতুন বিলদেওয়া হবে ওই পরিবারকে।’এর আগে, চলতি বছর জানুয়ারি মাসে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন কনৌজেরবাসিন্দা আবদুল বসিত। বাড়িতে ২ কিলোওয়াটের বিদ্যুৎ সংযোগ থাকা সত্ত্বেও তাকে ২৩কোটির বিল ধরানো হয়।

আট লাখ ৬৪ হাজার টাকার বিদ্যুৎ বিল পেয়ে গত বছর মে মাসে আত্মহত্যা করেছিলেনমহারাষ্ট্রের অওরঙ্গাবাদের এক সবজি বিক্রেতা। সেই ঘটনায় গাফিতলিত অভিযোগে বিদ্যুৎদফতরের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টকে সাসপেন্ড করা হয়। তথ্যসূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর