,

মা-বাবার পাশ থেকে নারী ছদ্মবেশী অজ্ঞাত ব্যক্তির শিশু চুরির চেষ্টা

news-image

জিহাদ হোসেন নামে ছয় মাস বয়সী এক শিশু পাবনার চাটমোহরে চুরির যাওয়া থেকে অল্পের জন্য থেকে রক্ষা পেল ।উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা কাজীপাড়া এলাকায় শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।জানা যায়, গভীর রাতে মা-বাবার পাশে ঘুমন্ত শিশুটিকে চুরির চেষ্টা করে শাড়ি পড়ে নারীর ছদ্মবেশ ধরা অজ্ঞাত এক ব্যক্তি। জিহাদ জগতলা কাজীপাড়া গ্রামের ভ্যান চালক হৃদয় হোসেনের ছেলে।

শিশুটির পিতা হৃদয় হোসেন শনিবার সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো রাতের খাবার ঘরে শোবার ঘরে শিশু জিহাদকে সঙ্গে করে ঘুমিয়ে পড়েন তারা। গভীর রাতে শিশুটির মা জাম্বিয়া খাতুন বুকের দুধ খাওয়ানোর উঠে দেখেন বিছানায় নেই জিহাদ।পরে স্বামী-স্ত্রী দ্রুত বিছানা থেকে নেমে ঘরের বাইরে গিয়ে দেখেন শাড়ি পরিহিত নারীর ছদ্মবেশ ধরা এক ব্যক্তি জিহাদকে একটি লুঙ্গি দিয়ে মুড়িয়ে হাতে নিয়ে পালাচ্ছে।

পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জিহাদকে দরজার সামনে ফেলে পালিয়ে যায় অজ্ঞাত ওই ব্যক্তি। এতে শিশুটির মাথায়, ঘাড়ে সামান্য আঘাত লাগে। তবে কেন বা কি কারণে জিহাদকে অজ্ঞাত ওই ব্যক্তি চুরি করে নিয়ে যাচ্ছিলেন জানাতে পারেননি তারা।ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল বলেন, ঘটনার পর শিশুটির বাবা-মা আমার কাছে এসেছিল। আমি তাদের থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেছি।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন কেউ থানায় আসেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর