,

আমেরিকা কারও একার নয়, আমাদের সবার : ট্রাম্পকে মিশেল ওবামা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার সাবেক ফাস্টলেডি মিশেল ওবামা চার জাতিগত মার্কিন নারী কংগ্রেস সদস্যকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমেরিকা কারও একার নয়, আমাদের সবার’। শুক্রবার (১৯ জুলাই) এক টুইট করে প্রথমবারের মতো মুখ খুলেছেন তিনি। মিশেল তার টুইটে লিখেছেন, ‘সত্যিকারার্থে আমাদের দেশকে যেটি মহান করেছে সেটি হচ্ছে এর বৈচিত্র্য।

শরণার্থীদের বিষয়ে তিনি বলেন, আমরা এখানে জন্ম নিয়েছি বা এখানে শরণার্থী হিসেবে আশ্রয় চেয়েছি, আমাদের সবার জন্য একটি জায়গা আছে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটি আমার বা আপনার নয়, আমাদের সবার আমেরিকা।’তবে সাবেক মার্কিন ফাস্টলেডি টুইটবার্তায় কারও নাম উল্লেখ করেননি। তবে এটি যে প্রেসিডেন্ড ট্রাম্প কে উদ্দেশ্য করেই তা স্পষ্ট।

এর আগে গত রবিবার ট্রাম্প প্রতিনিধি পরিষদের সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ, ইলহান ওমর, আয়ানা প্রেসলি এবং রাশিদা তালিবকে উদ্দেশ্য করে বলেছিলেন, তারা এমন দেশ থেকে এসেছেন যেগুলোর সরকার সম্পূর্ণ বিপর্যয়কর এবং তাদের সেখানে চলে যাওয়া উচিত।

অন্যদিকে ‘দ্য স্কোয়াড’ হিসেবে পরিচিত ওই নারীরা ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন।এই বর্ণবাদী মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। ট্রাম্প ও রিপাবলিকান দলের যারা তার পক্ষ নিয়েছিলেন, প্রতীকীভাবে তাদের লজ্জা দিতেই এ উদ্যোগ নেয়া হয় বলে জানা গেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি পরিষদে নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে পক্ষে ২৪০ ও বিপক্ষে ১৮৭ ভোট পড়ে। এ প্রস্তাব পাসের মাধ্যমে কার্যত ট্রাম্পকে বর্ণবাদী তকমা দিল কংগ্রেস। খবর বিবিসি ও রয়টার্সের।তবে এরপরও ট্রাম্প বুধবার মিনেসোটায় এক সমাবেশে ইলহান ওমরের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেন। ওই সমাবেশেই ট্রাম্পের সমর্থকরা ‘তাকে ফেরত পাঠাও’, ‘তাকে গ্রেফতার করো’ ইত্যাদি স্লোগান দেয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ