সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ‌নৈ‌তিক উন্নয়‌নে ইউরোপের দূতাবাসগুলোকে কাজ করার নি‌র্দেশ : প্রধানমন্ত্রী

news-image

লন্ডন প্রতিনিধি : বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক উন্নয়‌নে ইউরোপের সকল দূতাবাস ও রাষ্ট্রদূত‌দের এক‌যো‌গে কাজ করার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

লন্ডন স্থানীয় সময় শ‌নিবার (২০ জুলাই) বি‌কাল ৫টায় সেন্ট্রাল তাজ হো‌টে‌লের হলরু‌মে ইউরোপের ১৫টি দে‌শে নিযুক্ত বাংলা‌দেশি হাইক‌মিশনার, রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিদের নি‌য়ে আয়োজিত রাষ্ট্রদূতদের সম্মেলনে প্রধ‌ান অতিথির বক্ত‌ব্যে তিনি এ নিদের্শনা দেন।

এ সময় প্রধানমন্ত্রী ব‌লেন, দে‌শের অর্থ‌নৈ‌তিক উন্নয়ন ও বি‌দেশি বি‌নি‌য়োগ বাড়া‌তে সম‌ন্বিতভা‌বে কাজ করার কোনো বিকল্প নেই। বাংলা‌দেশ কিভা‌বে এগিয়ে যাচ্ছে তা বিশ্বদরব‌া‌রে তু‌লে ধরার আহ্বান জানান তিনি।

সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর ড. এ কে আব্দুল ম‌ো‌মেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ‌রিয়ার আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যস‌চিব নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব শহিদুল হক উপস্থিত ছ‌িলেন। বি‌কাল ৫টা থে‌কে রাত প্রায় ১১ টা পর্যন্ত চলা এই স্থায়ী বৈঠ‌কে প্রধানমন্ত্রী রাষ্ট্রদূত ও কূটনৈতিক‌দের বক্তব্য শোনেন এবং বি‌ভিন্ন দিক‌নি‌র্দেশনা দেন।

কিভা‌বে ইউরোপের সঙ্গে বাংলা‌দে‌শের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন করা যায় সে সম্পর্কে সম্মেলনে প্রধানমন্ত্রী দিক‌নি‌র্দেশনা দেন। রো‌হিঙ্গা ইস্যু,জ‌ঙ্গিবাদ দম‌নে বাংলা‌দে‌শের সাফল্য, দে‌শে গত এক দশ‌কের উন্নয়‌নের অগ্রযাত্রাসহ বি‌ভিন্ন বিষ‌য়ে এ সরকা‌রের সাফ‌ল্য বিশ্ব দরবা‌রে তু‌লে ধর‌তে তিনি আহ্বান জানান। সম্মেলনে প্রধ‌ানমন্ত্রী প্রবাসী‌দের জন্য হাইক‌মিশন ও দূতাবাসগু‌লো‌কে সর্ব‌োচ্চ সেবা নি‌শ্চিত করার তা‌গিদ দেন।