,

ফের গো-রক্ষার নামে ভারতে ৩ মুসলিমকে পি’টিয়ে হ’ত্যা

news-image

ডেস্ক রিপোর্ট।। ভারতে গরুচুরি করে বিক্রির চেষ্টা করছে সন্দেহে মুসলিম হ’ত্যা অব্যাহত রয়েছে। সর্বশেষ গত শুক্রবার বিহার প্রদেশে গরুচোর সন্দেহে তিনজন মুসলিমকে ফের পিটিয়ে হ’ত্যা করেছে হিন্দু গ্রামবাসীরা। প্রদেশটির সারান জেলার বানিয়াপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে। নি’হতদের বিরুদ্ধে অভিযোগ যে, তারা গরু চুরি করার চেষ্টা করছিল। ম’র্মান্তিক এই হ’ত্যাকান্ডের পর নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি এক অনলাইন প্রতিবেদনে পু’লিশের বরাত দিয়ে ওই ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবার সকালে গাড়িতে গরু তোলার সময় ওই তিনজনকে আটক করার পর পি’টিয়ে হ’ত্যা করে গ্রামের কিছু মানুষ।

বিবিসি বলছে, ভারতের গরু নিয়ে স’হিংসতার ঘটনা এটাই নতুন নয়। এর আগেও অনেককে এভাবে হ’ত্যা করা হয়েছে। বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী এবং সমাজের নিম্নশ্রেণির মানুষ এই স’হিংসতার শিকার। ভারতের হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে পবিত্র মনে করে এবং গো-হ’ত্যা তাদের ধর্মমতে নিষিদ্ধ।

পু’লিশ বলছে, মারধরের পর গুরুতর আহত তিনজনকে কাছাকাছি ছাপরা এলাকার একটি হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃ’ত ঘোষণা করেন। নিহত তিনজনের বাড়িও কাছাকাছি একটি গ্রামে। এই হ’ত্যাকান্ডের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পু’লিশ। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর উগ্রপন্থী হিন্দু গো-রক্ষকরা কয়েক ডজন লোককে পি’টিয়ে হ’ত্যা এবং শত শত লোককে আ’হত করেছে।

ভারতের ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে সমালোচকদের অভিযোগ, এ ধরনের সহিংসতা রোধে তারা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। এসব হ’ত্যাকান্ডে এ পর্যন্ত খুব কম লোকই দন্ডিত হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ২০১৫ থেকে ২০১৮ সালে ভারতে গরু বিষয়ক স’হিংসতায় অন্তত ৪৪ জনকে হ’ত্যা করা হয়েছে। যেসব রাজ্যে এসব ঘটনা বেশি ঘটেছে তার মধ্যে বিহার একটি।

ভারতে থেকে যাওয়ার মূল্য দিচ্ছে মুসলিমরা : আজম খান : এদিকে মুসলিমরা ১৯৪৭ সালের পর ভারতে থেকে যাওয়ার মূল্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের সমাজবাদী পার্টি নেতা ও রামপুর এলাকার এমপি আজম খান। বিহার রাজ্যের সরনে ৩ জনকে গরুচোর সন্দেহে পিটিয়ে মা’রার পরিপ্রেক্ষিতে গতকাল তিনি একথা বলেছেন। আজম খান বলেছেন, মুসলিমদের এখন অনেক কিছুই সহ্য করতে হবে। আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান চলে গেল না কেন বুঝতে পারছি না। সর্দার প্যাটেল, গান্ধী নেহরুর মতো মানুষ মুসলিমদের আশ্বাস দিয়েছিলেন।উৎস: ইনকিলাব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর