,

তৈমুর আহ্লাদে আটখানা ছোট্ট বোনকে কাছে পেয়ে

news-image

নিউজ ডেস্ক।। ছোট্ট বোন বলে কথা। দাদার আদরের সবটুকুই তো তার প্রাপ্য। অনেকদিন পরে মাসতুতো বোনকে ইনায়াকে দেখে তাকে জড়িয়ে ধরল ছোট্ট তৈমুর। তারপর দুই ভাই-বোন মেতে উঠল খেলায়। ভাইবোনের দুষ্টু-মিষ্টি ছবি ভাইরাল হল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পরিবারের সঙ্গে ছুটি কাটাতে মেয়ে ইনায়াকে নিয়ে এখন লন্ডনে সোহা আলি খান ও কুণাল খেমু। আগেই সেখানে পৌঁছে গিয়েছেন সাইফ আলি খান ও কারিনা কাপুরও। সঙ্গে অবশ্যই তৈমুর। বিদেশবিভুঁইয়ে বোনকে পেয়ে আনন্দে নেচে ওঠে সে। তার পর সবুজ মাঠে হাত ধরাধরি করে খেলতে দেখা গেল ভাই-বোনকে। তৈমুর-ইনায়ার সুন্দর মূহুর্তের ছবি শেয়ার করলেন সোহা আলি খান। মিষ্টি সেই ছবি ভালবাসায় ভরিয়ে দিলেন নেটিজেনরা।

এর আগেও দুই ভাই-বোনকে বেশ কয়েক বার এক সঙ্গে খেলাধুলা করতে দেখা গিয়েছে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে সোহা জানিয়েছিলেন, ছোট্ট বোন ইনায়াকে সব সময়ে আগলে রাখে তৈমুর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর