,

নকল দুধ তৈরি হচ্ছে মাত্র ৬ টাকায়!

news-image

নিউজ ডেস্ক।। মাত্র ৬ টাকায় তৈরি হচ্ছে এক লিটার নকল দুধ। আর তা বাজারে বিক্রি হচ্ছে ৬১ টাকায়। ভারতের মধ্য প্রদেশের গোয়ালিয়ার-চাম্বাল এলাকায় এমনই তিনটি নকল দুধের কারখানার সন্ধান পেয়েছে পু’লিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গতকাল শুক্রবার (১৯ জুলাই) সেখানে অ’ভিযান চালিয়ে ৫৭ জনকে আ’টকও করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, তিনটি কারখানায় তৈরি ক্ষতিকর নকল দুধ দেশটির ছয়টি রাজ্য- মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান, দিল্লি, হরিয়ানা ও মহারাষ্ট্রে সরবরাহ করা হতো। এসটিএফ পু’লিশ সুপার রাজেশ ভাদোরিয়া বলেন, অ’ভিযানে ১০ হাজার লিটার নকল দুধ, ৫শ’ কেজি নকল মাওয়া (দুগ্ধজাত পণ্য) ও ২শ’ কেজি নকল পনির জব্দ করা হয়েছে। ২০টি ট্যাংকার ও ১১টি পিকআপভর্তি এসব ন’কল দুধ ও পণ্য জব্দ করা হয়। এসময় ওইসব কারখানা থেকে বিপুল পরিমাণ তরল ডিটারজেন্ট, পরিশোধিত তেল ও গ্লুকোজ পাউডার উদ্ধার করা হয়।

কর্মকর্তারা জানান, প্রতি লিটার ন’কল দুধ তৈরিতে এর মধ্যে ৩০ শতাংশ দুধ, পরিশোধিত তেল, তরল ডিটারজেন্ট, সাদা রং ও গ্লুকোজ পাউডার মেশানো হতো। একই পদ্ধতিতে ন’কল পনির বা এ জাতীয় খাদ্যদ্রব্য তৈরি করা হতো, যা ভারতের বিভিন্ন রাজ্যের বড় বড় মার্কেটগুলোতে সরবরাহ করা হতো।

জানা যায়, প্রতি লিটার নকল দুধ তৈরিতে সর্বমোট খরচ পড়তো ৫ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬.১৩ টাকা), আর বাজারে সেগুলো বিক্রি করা হতো ৪৫ থেকে ৫০ রুপিতে (৬১.৩১ টাকা)। পনিরের (নকল) দাম রাখা হতো প্রতি কেজি ১০০ থেকে ১৫০ রুপি। অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, কারখানা তিনটিতে দিনরাত ২৪ ঘণ্টাই টানা কাজ চলতো। প্রতিদিন তারা প্রায় ২ লাখ লিটার নকল দুধ উৎপাদন করতো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর