দীপ্তিকে ধ’র্ষণের পর গলা টিপে মা’রা হয়
নিউজ ডেস্ক।। মাদারীপুরে দশম শ্রেণির মাদ্রাসাছাত্রী দীপ্তি আক্তার হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদকে গ্রেফ’তার করেছে র্যাব-৮। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর ক্যাম্পে হাজির করা হয় তাকে। এ সময় দীপ্তি আক্তার হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি করেছেন তারা। তারা বলেন, দীপ্তিকে এক চালক তার ইজিবাইক থেকে নামিয়ে বাড়িতে নিয়ে ধ’র্ষণের পর গলা চেপে শ্বা’সরোধে হ’ত্যা করে। পরে মৃতদেহেও চলে পাশবিক নি’র্যাতন। শেষে রাতের আঁধারে লাশটি গুম করতে একটি পুকুরে চারটি ইট বেঁধে ডুবিয়ে রাখা হয়।
শনিবার সকালে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান কমান্ডিং অফিসার (সিও) আতিকা ইসলাম। এর আগে ভোর ৫টার দিকে সদর উপজেলার পূর্ব খাগদী এলাকায় অভিযান চালিয়ে দীপ্তি হ’ত্যা মামলার প্রধান আ’সামি সাজ্জাদ হোসেন খানকে (৪০) গ্রেফতার করে র্যাব। সাজ্জাদ পেশায় একজন ইজিবাইক চালক।
র্যাব-৮-এর সংবাদ সম্মেলনে জানা যায়, ১৩ জুলাই মাদারীপুর সদর উপজেলার পূর্ব খাগদী এলাকার একটি পুকুর থেকে ১৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মুখ পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। তখন ধারণা করা হয়, ওই কিশোরীকে ধ’র্ষণের পরে হ’ত্যা করা হয়েছে। লাশ গুম করতে পানিতে ডুবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। ঘটনার পরের দিন দীপ্তির বাবা মারীপুর সদর হাসপাতালের ম’র্গে গিয়ে লা’শটি তার মেয়ে দীপ্তির বলে শনাক্ত করেন। পরের দিন ১৪ জুলাই তিনি বাদী হয়ে মাদারীপুর সদর থানায় অ’জ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে মা’মলা করেন। ঘটনার পর থেকেই হ’ত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রে’ফতার করতে সদর থানা পুলিশের পাশাপাশি র্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃত্বে তদন্ত শুরু করে একটি দল। তদন্তের একপর্যায়ে ১৮ জুলাই ওই পুকুর থেকে একটি সিমেন্টের ব্যাগে দীপ্তির ব্যবহৃত পোশাক, বোরকা ও জুতা উদ্ধার করা হয়। এসব আলামতের সূত্র ধরেই গ্রে’ফতার করা হয় সাজ্জাদকে।
সংবাদ সম্মেলনে আতিকা ইসলাম বলেন, ৯ জুলাই মাদারীপুর শহরের মাস্টার কলোনি এলাকায় দীপ্তি তার বোনের বাসায় বেড়াতে আসে। ১১ জুলাই দুপুরে সে তার প্রবাসী চাচার বাসায় বেড়াতে যাবে বলে বের হয়। ওই দিন বিকেলে মাদারীপুর শহরের ইটেরপুলে বোনের বাসা থেকে ইজিবাইকে করে সে চরমুগরিয়ার দিকে যাচ্ছিল। পূর্ব খাগদী এলাকায় ইজিবাইক চালক সাজ্জাদ দীপ্তিকে একা পেয়ে তার মুখ চেপে নিজের বাড়িতে নিয়ে ধ’র্ষণের পর শ্বা’সরোধে হত্যা করে। পর দীপ্তির গলায় ইট বেঁধে, ছু’রি দিয়ে পেট কেটে লা’শ বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরে ডুবিয়ে রাখে সে। আর দীপ্তির ব্যবহৃত পোশাক একটি সিমেন্টের বস্তায় ভরে তার বাড়ির কাছের একটি পুকুরে ফেলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীপ্তির পরিবারের সস্যরা। মেয়ে এমন নৃ’শংস হ’ত্যা’কাণ্ডের শিকার হয়েছে জেনে দীপ্তির মা নাসিমা বেগম কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার মেয়ে তো কারও কোনো ক্ষ’তি করেনি। কেন ওইস্যুটা আমার সোনার মাইয়াডারে মাইরা ফালাইল? আমি ওর ফাঁ’সি চাই।
র্যাব-৮ বরিশাল জোনের স্পেশাল তদন্তকারী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, আমরা সর্ব্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঘটনাটি তদন্ত করেছি। চাঞ্চল্যকর এ ঘটনাটি ক্লুলেস ছিল। নিবিড়ভাবে লেগে ছিলাম বিধায় আসামি সাজ্জাদকে গ্রে’ফতার করতে সক্ষম হয়েছি। সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে তাকে। উৎস: সমকাল।










