সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অংশগ্রহনমূলক নির্বাচনের জন্য এরশাদের আসনে প্রার্থী দিবে আওয়ামী লীগ : নানক

news-image

রংপুর ব্যুরো : আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এলজিইডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, অংশগ্রহনমুলক নির্বাচন নিশ্চিত করতেই জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগ একক প্রার্থী দিবে। এখানে মহাজোটবদ্ধভাবে নির্বাচন হবে না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে বেহায়া’ উল্লেখ করে নানক আরোও বলেছেন, যুবলীগ স্বৈরাচার খালেদার পতনের জন্য আন্দোলন করেছে। এই বেহায়া খালেদা দেশের জ্বালাও পোড়াও থেকে শুরু করে লুটপাটের মহোৎসব তৈরি করেছিল। আজকে জনগনের অভিশাপে তার এই করুণ পরিনতি। বাংলাদেশের জনগন বিএনপি এবং জিয়া পরিবারকে ঘৃনা করে।বিএনপি চেয়ারপারর্সনের বেহায়া হওয়ার কারনেই তার করুণ পরিণতি এবং মার্কিন প্রেসিডেন্ট ট্র্রাম্পের কাছে প্রিয়া সাহার মিথ্যা নালিশের সাথে সাবেক বিচারপতি সিনহার যোগসূত্র রয়েছে।

আজ শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে মহানগর যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এরআগে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ।

মহানগর যুবলীগের আহবায়ক সিরাজুম মুনির বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এইচএন াইশকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, যুবলীগের প্রেসিডিয়ডাম সদস্য শহীদ সেরনীয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, মোতাহার হোসেন সামু, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন খান, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, সুব্রত পাল, দপ্তর সম্পাদতক কাজি আনিছুর রহমান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মিজানুল ইসলাম মিজু, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজ, মহানগর সভাপতি সাফিউল ইসলাম শফি, সেক্রেটারী তুষার কান্তি মন্ডল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক