,

নাটোরে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে স্কুলছাত্রী ধ’র্ষিত

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : বড়াইগ্রামে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধ’র্ষণের শিকার হয়েছে এক স্কুল ছাত্রী (১৫)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক সংলগ্ন রেজুর মোড় এলাকার একটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকের বন্ধু বড়াইগ্রাম রেজুর মোড় এলাকার মোতালেব হোসেনের ছেলে সোহেল (৩৬) ও লক্ষীকোল এলাকার আসলাম হোসেনের ছেলে ইমন (২৮) কে আটক করেছে। তবে প্রতারক প্রেমিক পাবনা সদর উপজেলার দুবলার চর ঘাটনি পাড়া গ্রামের জিল্লুর রহমান ওরফে নাহিদকে আটক করা সম্ভব হয়নি।

থানা ও স্কুলছাত্রীর পরিবার সুত্রে জানা যায়, প্রতারক জিল্লুর উপজেলার রাজ্জাক মোড়ে কাঠমিস্ত্রীর কাজ করে। প্রায় ৬ মাস আগে জিল্লুর নিজেকে নাহিদ নামে পরিচয় দিয়ে উপজেলার আগ্রান উচ্চ বিদ্যালয়ের ঐ ছাত্রীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। শুক্রবার জিল্লুর মেয়েটিকে বিয়ে করবে বলে তার সঙ্গে দেখা করতে চায়। সে অনুযায়ী রাত সাড়ে ১০টার দিকে মেয়েটি লক্ষীপুর এলাকার নানার বাড়ি থেকে সোহেল ও ইমনের সহযোগিতায় মোটর সাইকেলে চেপে পাশের রেজুুর মোড়ে আসে। পরে জিল্লুর মেয়েটিকে একটি পুকুর পাড়ে নিয়ে ধ’র্ষণ করে। কিছু সময় পরে স্বজনেরা মেয়েটিকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই সহযোগীকে আটক করা হয়েছে। মেয়েটির মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর