,

গ্রামে গ্রামে ছড়িয়ে গণঅভ্যুত্থান ঘটাতে হবে: ফখরুল

news-image

চট্টগ্রাম প্রতিনিধিঃ বিএনপি নেতাকর্মীদের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে জনগণকে নিয়ে গণঅভ্যুত্থান ঘটাতে হবে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িতে নূর আহমদ সড়কে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

নির্বাচন কমিশনের পুর্নগঠন করে নতুন নির্বাচন দেয়ার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এখন নির্বাচনে জনগণের আস্থা নেই। তাই জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে নতুন নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন খালেদা জিয়া। অন্যদিকে আওয়ামী লীগ বারবার গণতন্ত্র ধ্বংস করে স্বৈরাচারীভাবে দেশ চালাচ্ছে। তারা গণতন্ত্র ধ্বংসের জন্য খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে।অবিলম্বে বিএনপি চেয়ারপারসনের মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বেগম জিয়াকে বিনা দোষে কারাগারে আটকে রেখেছে।

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার বা আওয়ামী লীগের কাউকে বন্যাদুগর্ত মানুষদের পাশে দেখা যাচ্ছে না।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে। জনগণকে নিয়ে গণঅভ্যুত্থান ঘটাতে হবে। জনগণের কাছে গিয়ে একযোগে কাজ করতে হবে।

‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ও জনগণকে ভয় পায় বলে জোর করে ক্ষমতায় থাকতে চায়’ দাবি করে তিনি আরও বলেন, তারা গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েমের মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আজও তারা মানুষকে হত্যা করছে।চলতি অর্থবছরের বাজেটকে গরিব মারার বাজেট হিসেবে আখ্যায়িত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাজেটের পরপরই দ্রব্যমূল্যের দাম বেড়েছে। দেশ ঋণের বোঝার মধ্যে পড়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, স্থায়ী কমিটির সদস্য মো. শাহজাহান, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা