,

ছাত্রলীগই বাংলাদেশকে জন্ম দিয়েছে: রাব্বানী

news-image

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের ইতিহাস বিজয়ের ইতিহাস। ছাত্রলীগই বাংলাদেশকে জন্ম দিয়েছে।’শনিবার (২০ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের সম্মেলন বক্তা হিসেবে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ একসময় আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল। শেখ হাসিনার বিশ্বস্ত হাতে আবার প্রাণ ফিরে পেয়েছে এই সংগঠন। তিনিই সংগঠনে আশার আলো জুগিয়েছেন এবং সংগঠনে ইতিবাচক পরিবর্তন এনেছেন।’এ সময় গোলাম রাব্বানি বলেন, ‘আমরা সেই ছাত্রলীগ চাই, যেন বাবা-মা তার সন্তানকে নিয়ে গর্ব করে। আমরা সেই ছাত্রলীগ চাই, যেন মুরিব্বিরা দেখে আশির্বাদ করে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নিয়ে তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অতীতের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। যোগ্য নেতৃত্ব দেয়া হবে। যারা কর্মে ও সবার মন জয় করতে পারবে। আমরা জবি ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের সাথে বসে কমিটি ঠিক করবো।’

জবি শাখা ছাত্রলীগের এই বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজুওয়ানুল হক চৌধুরী শোভন। এই সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আশরাফল ইসলাম টিটন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কাযনির্বাহী সদস্য এ্যাড. কাজী নজীবুল্লাহ হিরু, নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর