,

পা দিয়ে দ্রুত গতির ট্রেন থামিয়েছেন চীনের এই নারী

news-image

নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য কি না করে সবাই। দৌড়ে গিয়ে বাস, ট্রেন ধরে অনেকে। অতিরিক্ত টাকা খরচ করে ট্যাক্সি ধরে কেউ কেউ। অনেক সময় চলন্ত বাস দাঁড় করানোর চেষ্টাও করে অনেকে।কখনো কখনো ট্রাফিক সিগন্যাল ভাঙার মতো অন্যায়ও দেখা যায়। কিন্তু এই চীনা নারী যা করলেন, সেটা মনে হয় কেউ স্বপ্নেও ভাবতে পারবে না!

চীনের গুয়ানঝু রেলস্টেশনে দেরিতে পৌঁছান ওই নারী। তার সঙ্গে ছিলেন আরো দুই বন্ধু। দেরি হয়ে যাওয়ায় তিনি লাফিয়ে প্ল্যাটফর্মের গেট পেরিয়ে ট্রেন ধরতে দৌড়ান। প্ল্যাটফর্মের কর্মীরা তাদের বোঝানোর চেষ্টা করেন, তিনি এই ট্রেনটি এরই মধ্যে মিস করেছেন। কিন্তু এই তিনজন সে কথায় কান দেননি।এখানেই শেষ নয়, ট্রেনের কাছে পৌঁছে ওই নারী দেখেন, দরজা বন্ধ হয়ে গেছে। তিনি পা দিয়ে ট্রেন আটকানোর চেষ্টা করেন। ফলে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে তার পা আটকে যায়।

বহু চেষ্টা করে শেষ পর্যন্ত ওই নারীকে আটকানো হয়। যদিও তিনি শেষ পর্যন্ত জেদ ধরে ছিলেন, তাকে ওই ট্রেনেই উঠতে দিতে হবে। কারণ তিনি অফিসে দেরিতে পৌঁছাতে চান না। নিয়ম ভাঙার জন্য তাকে আটক করেছে পুলিশ। তার বন্ধুদের সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে তারা যেন এমন আচরণ না করেন। এই কাণ্ডের ফলে নির্দিষ্ট সময়ের থেকে সাত মিনিট দেরিতে ছাড়ে ট্রেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর