,

স্লোগান দিতে দিতেই লুটিয়ে পড়লেন ছাত্রলীগ কর্মী

news-image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সম্মেলনে স্লোগান দিতে দিতে অসুস্থ হওয়ার পর সংগঠনের এক কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা’রা গেছেন বলে জানা গেছে।এসএম ওয়াসী নামে ওই কর্মী জবির ইংরেজি বিভাগের একাদশ ব্যাচের শিক্ষার্থী। আজ শনিবার দুপুর ৩টায় জবি ছাত্রলীগের সম্মেলন শুরু হয়।সংগঠনের কয়েকজন কর্মী জানান, সম্মেলনে স্লোগান দেওয়ার সময় ওয়াসী অ’সুস্থ হয়ে পড়েন। সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসে ওয়াসীর মৃ’ত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সম্মেলনে উপস্থিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন সম্মেলন সমাপ্তের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা দ্বিতীয় অধিবেশন করে কমিটি ঘোষণা করে দিতাম। কিন্তু আমাদের এক কর্মী স্ট্রোক করে ঢাকা মেডিকেলে ভর্তি থাকায় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করলাম। তাকে আমরা দেখতে যাব।’

এর কিছুক্ষণ পর ওয়াসীর মৃ’ত্যুর খবর নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পু’লিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই ) আবদুল খান।তিনি গণমাধ্যমকে জানান, বিকেল পৌনে ৬টার দিকে ওয়াসী মারা যান।ওয়াসীর মৃ’ত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ম’য়নাতদন্তের পরই তা জানা যাবে। বিষয়টি রমনা থানা পু’লিশকে জানানো হয়েছে, তারাও তদন্ত করবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর