,

মেয়ের ভর্তির খোঁজ নিতে গিয়েছিলেন মা, পি’টিয়ে মা’রা হলো ‘ছেলেধরা’ সন্দেহে

news-image

রাজধানীর বাড্ডায় ছে’লেধরা স’ন্দেহে গ’ণপি’টুনিতে হ’ত্যার শিকার নারীর পরিচয় পাওয়া গেছে। নি’হতের নাম তাসলিমা বেগম রেনু (৪০)। তিনি সন্তানকে ভর্তি করানোর জন্য খোঁজ নিতে বাড্ডার ওই প্রাইমারি স্কুলে গিয়েছিলেন। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডার কাঁচাবাজারের সামনের প্রাইমারি স্কুলের গেটে ছে’লেধরা স’ন্দেহে গ’ণপিটুনির শিকার হন তাসলিমা বেগম। আ’হত অবস্থায় তাকে উ’দ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, উত্তর বাড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনজন বোরকা পরা নারীকে স’ন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী। পরে ছেলেধরা স’ন্দেহে এক নারীকে ধরে গ’ণপি’টুনি দেয় জনতা। এ সময় অন্য দুই নারী পালিয়ে যান। ঢামেকে তাসলিমার লা’শ নিয়ে যাওয়ার পর সনাক্ত করেন তার ভাগনে সৈয়দ নাসির উদ্দিন টিটু। মুঠোফোনে যোগাযোগ করা হলে নি’হতের পরিচয় নিশ্চিত করেন তিনি।

টিটু জানান, সন্তানকে ভর্তি করাবেন বলে উত্তর বাড্ডার ওই স্কুলে গিয়েছিলেন তার ছোট খালা। সেখানে তাকে পি’টিয়ে হ’ত্যা করে এলাকার লোকজন। তিনি বলেন, ‘পু’লিশ প্রশাসন থাকতে কীভাবে একজন নি’রপরাধ মানুষকে খু’ন হতে হয়?’ এ ঘটনার ন্যায্য বিচার দাবি করেন তিনি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী বলেন, নি’হতের ভাগনে তার লা’শ সনাক্ত করেছেন। এ ঘ’টনার একটি মা’মলা থানায় প্রক্রীয়াধীন রয়েছে। ম’য়নাত’দন্তের জন্য লা’শটি ঢামেকে রয়েছে। জানা গেছে, মহাখালীর ৩৩/৩ জিপি ওর্য়ালেস গেটের একটি ভাড়া বাসায় দুই ছেলে-মেয়েকে নিয়ে বসবাস করতেন তাসলিমা বেগম রেনু। তার স্বামীর নাম তসলিম হোসেন। গত দুই বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পর থেকেই মহাখালীতে বসবাস করতে থাকেন রেনু।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি