আদালতে দাঁড়িয়ে ফরাজী বললেন রিফাত হ’ত্যায় মিন্নি জড়িত
জেলা প্রতিনিধি| বরগুনার আলোচিত রিফাত শরীফ হ’ত্যাকা’ণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বী’কারোক্তিমূলক জ’বানবন্দি দিয়েছেন এ মা’মলার দুই নম্বর আ’সামি রিফাত ফরাজী। তৃতীয় দফায় সাতদিনের রি’মান্ডের ছয়দিন শেষে আদালতে হাজির করলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ স্বী’কারোক্তিমূলক জবানবন্দি দেন রিফাত ফরাজী। স্বী’কারোক্তিমূলক জ’বানবন্দি শেষে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী রিফাত ফরাজীকে জে’লহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে রিফাত হ’ত্যা মা’মলার তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানা পু’লিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হুমায়ুন করিব বলেন, তৃতীয় দফায় সাতদিনের রি’মান্ড চলাকালে আদালতে হাজির করলে রিফাত হ’ত্যাকা’ণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বী’কারোক্তিমূলক জ’বানবন্দি দেন রিফাত ফরাজী। স্বী’কারোক্তিতে রিফাত ফরাজী এ হ’ত্যাকা’ণ্ডে মিন্নি জড়িত বলেও আদালতের বিচারককে জানিয়েছেন। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বরগুনার মাইঠা এলাকার বাবার বাসা থেকে বাবা মোজাম্মেল হোসেন কিশোরসহ মিন্নিকে জিজ্ঞাসাবাদ ও তার বক্তব্য রেকর্ড করতে বরগুনা পু’লিশ লাইন্সে নিয়ে যায় পু’লিশ। এরপর দীর্ঘ ১০ ঘণ্টার জি’জ্ঞাসাবাদ ও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং পু’লিশের কৌশলী ও বুদ্ধিদীপ্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে আটকে যান মিন্নি। বেরিয়ে আসে হ’ত্যাকা’ণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ। এরপরই তাকে গ্রে’ফতার করে পু’লিশ।
বুধবার বিকেল ৩টার দিকে বরগুনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নিকে হাজির করে সাতদিনের রি’মান্ড আবেদন করে পু’লিশ। শুনানি শেষে মিন্নির পাঁচদিনের রি’মান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী।
পরদিন বৃহস্পতিবার বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানিয়েছিলেন, মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ ও বুধবার রি’মান্ড মঞ্জুরের পর পু’লিশের জিজ্ঞাসাবাদে রয়েছেন আয়শা সিদ্দিকা মিন্নি। ইতোমধ্যে মিন্নি স্বামী রিফাত শরীফ হ’ত্যাকা’ণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ হ’ত্যার পরিকল্পনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
আলোচিত রিফাত শরীফ হ’ত্যা মা’মলায় এখন পর্যন্ত ১৬ অভিযুক্তকে গ্রে’ফতার করেছে পু’লিশ। এদের মধ্যে মিন্নিসহ ১৪ জন অভিযুক্ত রিফাত হ’ত্যাকা’ণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বী’কারোক্তিমূলক জ’বানবন্দি দিয়েছেন। এছাড়া এ মা’মলার দুইজন অভিযুক্ত রি’মান্ডে রয়েছেন। আর এ মা’মলার প্রধান অভিযুক্ত নয়ন ব’ন্ড বন্দু’কযু’দ্ধে নি’হত হয়েছেন।










