মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর মাথায় জ’খম, ছেলেধরা গু’জব

news-image

রংপুরের পীরগাছায় রুম্মা খাতুন (৫) নামে এক শিশুকে আ’ঘাত করে কে বা কারা তার মাথার পেছনে জ’খম করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ‘ছে’লেধরা’ গু’জব ছড়িয়ে পড়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের মনিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আ’হত রুম্পা ওই গ্রামের রফিক মিয়ার মেয়ে।

শিশু রুম্পা ও তার পরিবারের লোকজন জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রুম্পা বাড়ির বাইরে বের হয়। এ সময় মুখোশ পরা এক ব্যক্তি রুম্পার মাথার পেছনে আ’ঘাত করে। এ সময় তার চিৎকারে বাড়িতে থাকা বড় বোন ঈশিতা (১২) বের হলে মুখোশধারী ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে আ’হত শিশুটিকে উ’দ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেয়া হয়।

শিশু রুম্পার বাবা রফিক মিয়া বলেন, আমি বাড়ির বাইরে ছিলাম। পরিবারের লোকজনের চিৎকারে বাড়িতে এসে দেখি আমার মেয়ে রুম্পার মাথার পেছনে র’ক্তক্ষরণ হচ্ছে। পরে তাকে নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে যাই। পল্লী চিকিৎসকের মাধ্যমেই তার চিকিৎসা করানো হচ্ছে।রুম্পার মামা জাহিদুল ইসলাম বলেন, আমার ভগ্নিপতি এবং তার পরিবার অত্যন্ত দরিদ্র। তাদের সঙ্গে এলাকায় কারো কোনো শ’ত্রুতা নেই। আ’ঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে তার বড় ধরনের ক্ষতি করার জন্য এটা করা হয়েছে।

শিশু রুম্পাকে প্রাথমিক চিকিৎসা দেয়া স্থানীয় পল্লী চিকিৎসক ননী গোপাল বলেন, রুম্পার মাথার পেছনে একাধিক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। র’ক্তক্ষরণ হওয়ায় সেলাই দিয়ে তা বন্ধ করা হয়। তার মাথার পেছনে ৩টি সেলাই দেয়া হয়েছে।

এদিকে শুক্রবার সন্ধ্যা থেকে শিশুর জখম হওয়ার খবরটি ভিন্নভাবে দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ কেউ এলাকায় ‘ছে’লেধরা’ বা ‘ক’ল্লা কা’টার’ আবির্ভাব ঘটেছে বলে গু’জব ছড়াতে শুরু করে। ঘটনার পর পরেই প্রায় পাঁচ শতাধিক উৎসুক জনতা রুম্পাদের বাড়িসহ স্থানীয় শিমুলতলী বাজারে ভিড় করে। তারা অজ্ঞাত ওই যুবককে খুঁজতে দল বেঁধে সর্বত্র তল্লাশি চালায়। তবে কোথাও কাউকে খুঁজে পাওয়া যায়নি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বিষয়টি জানার পর পু’লিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গু’জব হিসেবে আমরা দেখছি। গুজব না ছড়ানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এছাড়া কাউকে গু’জবে কান না দেয়ারও আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক