,

ছেলেধরা সন্দেহে ভিক্ষুককে গণপি’টুনি

news-image

ছেলেধরা সন্দেহে লাকসামে এক ভিক্ষুককে গণপি’টুনি দেয়া হয়েছে। এতে ওই ভিক্ষুকের পা ভেঙ্গে যায়। শনিবার সকালে পৌরশহরের পেয়ারাপুর এলাকায় এ ঘটনা ঘটে।গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে লাকসাম সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আহত রফিকুল ইসলাম মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে।

জানা গেছে, ওইদিন সকাল সাড়ে ৯টায় পেয়ারাপুর এলাকায় একটি ব্যাগ হাতে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করছিল রফিকুল ইসলাম (৪৩) নামে ওই ভিক্ষুক। ভিক্ষা শেষে জেলেপাড়া সংলগ্নে চা দোকানের কাছে ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয় লোকজন ছেলেধরা সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথা বলায় গণপি’টুনি দেয়। এতে তার ডান পা ভেঙ্গে যায়।

পরে খবর পেয়ে লাকসাম থানার এসআই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পেরেছি তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর