,

অজ্ঞান করে ৫ বছরের শিশু নিয়ে পালানোর সময় নারী আটক

news-image

অজ্ঞান করে ৫ বছরের এক শিশুকে নিয়ে পালানোর সময় রেহানা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সকাল ১০টায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর সুবর্ণচরের জাহাজমারা গ্রামের সজল ইসলাম স্ত্রী পারুল আক্তারকে নিয়ে দীর্ঘদিন সলিমপুর এলাকার একটি ভাড়া বাসায় বাস করছেন।

আজ সকালে তাদের ছেলে আরফাতুল ইসলাম সিফাত (৫) ঘরের বাইরে খেলা করার সময় ওই নারী সিফাতকে কোলে নিয়ে অজ্ঞান করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় স্থানীয় দোকানদারেরা দেখে ফেললে শিশুটিকে ফেলে ওই নারী দৌড়ে পালানোর সময় স্থানীয়রা আটক করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট রফিক আহমেদ মজুমদার বলেন, “মহিলা নিজের বাড়ি আলীপুর স্বামীর নাম ইউনুচ মিয়া বললেও বিস্তারিত ঠিকানা বলছে না। তাকে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর