,

আগামী মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত : প্রবাসী কল্যাণমন্ত্রী

news-image

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ‘আগামী মাসের (আগস্ট) মধ্যে মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হয়ে যাবে। সেখানে নতুন শ্রমিক নিয়োগও শুরু হবে। এ ব্যাপারে সে দেশের সঙ্গে কথা হয়েছে। প্রথম ধাপের কাজও শেষ হয়েছে।’

শনিবার (২০ জুলাই) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী জুলহাস, যুগ্ম-সচিব জাহিদ হোসেন, মোজাফ্ফর হোসেন, বোয়েসেলের নির্বাহী পরিচালক মরণ কুমার চক্রবর্তী, বায়রার সভাপতি বেনজির আহম্মেদ এমপি, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ শামীম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহীম আলী, সাধারণ সম্পাদক কিবরিয়া হেলাল, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহম্মেদ গোপালগঞ্জ প্রমুখ।

অবৈধভাবে বিদেশ পাড়ি দেওয়ার বিষয়ে দালাল ও এজেন্টদের হুঁশিয়ার করে তিনি বলেন, ‘আমার প্রথম কাজই হবে তাদের (দালাল) ধরা, যারা অবৈধভাবে বিদেশে লোক পাঠায়। আমি চাই না আমাদের দেশের কোনও মানুষ অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে মারা যাক।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর