,

নাসিরনগরে সততা স্টোর,মহানুভবতার দেয়ালের উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর,মহানুভবতার দেয়ালের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। আজ শনিবার সকালে উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল কবিরের সভাপতিত্বে প্রধান শিক্ষক অজিত কুমার দাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবদুর রহিম মাস্টার। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলে ধনী-গরীব সকলেই উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। তিনি আরও বলেন শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সর্তক থাকতে হবে তার সন্তান ঠিকমত লেখাপড়া করছে কি না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর