,

প্রিয়া সাহার বক্তব্যে বাংলাদেশ সরকারের প্রতিবাদ-নিন্দা

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার সংখ্যালঘুদের নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শনিবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছেন, তা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন, বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের লোক উধাও হয়ে গেছে। তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। জমি কেড়ে নেওয়া হয়েছে। মুসলিম উগ্রবাদীরা এ কাজ করেছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

প্রিয়া সাহা মার্কিন সরকারের আয়োজিত মন্ত্রী পর্যায়ের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনেও যোগ দিয়েছেন। তিনি ট্রাম্পের কাছে যে মিথ্যা অভিযোগ করেছেন, এর বিরুদ্ধে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে প্রতিবাদ ও নিন্দা জানায়। তার এই মিথ্যা ও কল্পিত গল্পের পেছনে বাংলাদেশকে ক্ষতি করার উদ্দেশ্য স্পষ্ট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। এখানে সব ধর্মের লোকেরা যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করে আসছে। বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গা নাগরিকদের সাময়িকভাবে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ সরকারের এই মানবিক মনোভাব ও উদারতা সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে।

বাংলাদেশ সরকার আশা করে, এ ধরনের বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজকরা এমন ব্যক্তিদের আমন্ত্রণ জানাবেন, যারা সত্যিকার অর্থে ধর্মীয় স্বাধীনতার মূল্য বাড়াতে অবদান রাখবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর