,

কাঁঠালবাগানে এফ হক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে আগুন নেভাতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

শনিবার (২০ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ওই ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধোয়ার তীব্রতাও বাড়তে থাকে। খবর পেয়ে সকাল ৬টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ভবনটির ৪তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আতঙ্কে ভবন থেকে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, কাঁঠালবাগানের ঢালে বাংলাভিশন টেলিভিশনের পাশের ওই ভবনে আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করে। ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। জাগরণ

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ