সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দূত সম্মেলনে যোগ দিবেন প্রধানমন্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ লন্ডনে অনুষ্ঠিতব্য ইউরোপে অবস্থানরত বাংলাদেশ দূতদের সম্মেলনে অংশ নিবেন। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

তিনি জানান, ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিবেন।

তারা হলেন, আবু জাফর (অস্ট্রেলিয়া), মো. শাহাদৎ হোসেন (বেলজিয়াম), মুহম্মদ আবদুল মুহিত (ডেনমার্ক), কাজী ইমতিয়াজ হোসেন (ফ্রান্স), ইমতিয়াজ আহমেদ (জার্মানী), জসিম উদ্দিন (গ্রীস), আবদুস সোবহান সিকদার (ইতালি), শেখ মোহাম্মদ বেলাল (নেদারল্যান্ড) , মুহম্মদ মাহফুজুর রহমান (পোল্যান্ড), রুহুল আলম সিদ্দিক (পর্তুগিজ), ড. এস এম সাইফুল হক (রুশ ফেডারেশন), হাসান মোহাম্মদ খন্দকার (স্পেন), নাজমূল ইসলাম (সুইডেন), শামিম আহসান (সুইজারল্যান্ড) এবং সাইদা মুনা তাসনীম (যুক্তরাজ্য)।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়, প্রধানমন্ত্রী ইউরোপে বাংলাদেশী দূতদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি বিশেষভাবে স্থান পাবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে এক সরকারি সফরে লন্ডন পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট।

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।’

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৫ মিনিটে লন্ডনের পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, জাতীয় সংসদের চিফ হুইপ নুর-এ-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ধর্ম বিষযক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এছাড়া, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান, বাংলাদেশ বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক