,

বিজেপিতে যোগ দিয়েই রাজ্য সরকারের সমালোচনায় পার্নো মিত্র

news-image

অনলাইন ডেস্ক : টলিউড অভিনেত্রী পার্নো মিত্র সম্প্রতি যোগ দিয়েছেন ভারতের কেন্দ্র সরকারে ক্ষমতাসীন দল বিজেপিতে। এর আগে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না তার। গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন টলিউডের একঝাঁক অভিনেতা। তাদের মধ্যে কয়েক জনকে এর আগে রাজনীতির মঞ্চে দেখা গিয়েছে। ব্যতিক্রম পার্নো। দিনভর তাকে নিয়েই আলোচনায় মুখর টলিউড ইন্ডাস্ট্রি।

রাজনীতিতে প্রবেশ করেই পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন সরকারের সমালোচনা করেছেন এ অভিনেত্রী। তিনি বলেন, দীর্ঘ দিনের বাম রাজত্বে পশ্চিমবঙ্গের কিছু উন্নতি ঘটেনি। তার পর তৃণমূল কংগ্রেসের সরকার এল। সেখানেও একই অবস্থা। স্বাস্থ্য, শিক্ষা এবং চাকরি— এই তিনটি ক্ষেত্রে আমাদের রাজ্য সবচেয়ে বেশি পিছিয়ে। ইঞ্জিনিয়ারিং পাশ করেও বেকার হয়ে বসে আছেন অনেকে। পড়াশোনা করেও লোকে চাকরি পাচ্ছেন না। এই পরিস্থিতিটা বদলানো দরকার। বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলো কিন্তু এ ব্যাপারে উন্নতি করেছে।পশ্চিমবঙ্গ রাজ্যের যা পরিস্থিতি, তাতে আমাদের মতো নতুনদের এগিয়ে আসতে হবে। এখানে সব কিছু ভাল ভাবে চললে হয়তো আসতাম না। তবে কাছের লোকেরা আমাকে সমর্থনই করেছেন।

বিজেপিতে যোগদানের বিষয়ে তিনি আরও বলেন, আমার বাবা বিজেপি সমর্থক ছিলেন। সেই প্রভাবটা হয়তো আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। রাজনীতিতে যোগ দেয়ার পর অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। আমি নরেন্দ্র মোদির উন্নয়ন কর্মসূচির শরিক হতে চাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর