,

বিশ্বকাপ জিতে মরগানরা যা পেল, জকোভিচ একাই সমপরিমাণ অর্থ পেলেন

news-image

অনলাইন ডেস্ক : গোটা ইংল্যান্ড দল বিশ্বকাপ জিতে যা পেল, নোভাক জকোভিচ একাই সেই অর্থ উপার্জন করে নিলেন। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উৎসাহ, উদ্দীপনার কোনো শেষ ছিল না। রুদ্ধশ্বাস ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে কাপ জিতেছে ইংল্যান্ড। যদিও নিউজিল্যান্ডকে পরাজিত দল বলে মেনে নিতে চাননি ক্রিকেট সমর্থকরা। কারণ ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারেও টাই হয়। এরপর আইসিসির বাউন্ডারি কাউন্ট’র নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

ক্রিকেট জনপ্রিয় খেলা। টেনিস নিয়ে এদেশের মানুষের মধ্যে ততটা উত্তাপ, উত্তেজনা নেই। ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি এবার কিন্তু উইম্বলডন নিয়ে ওতটা উদ্দীপনা কারও চোখে পড়েনি। তবে তাতে নোভাক জকোভিচের মতো তারকাদের কিছু যায় আসে না। ক্রিকেট বিশ্বকাপ ও উইম্বলডনের একই দিনে রোমাঞ্চকর সমাপ্তি হয়েছিল। রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডন শিরোপা জেতেন জোকোভিচ। তারপরই ইংল্যান্ডের গোটা দল যা পেল তার সমপরিমাণ প্রাইজমানি একাই পেলেন জোকোভিচ।

বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ছিল ১০ মিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ বিশ্বকাপজয়ী দল, রানার্স এবং সেমিফাইনালে হেরে যাওয়া অপর দুদলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দেয় আইসিসি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড পেয়েছে চার মিলিয়ন মার্কিন ডলার। রানার্স নিউজিল্যান্ড পেয়েছে দুই মিলিয়ন মার্কিন ডলার। সেমিফাইনালে পরাজিত দুই দল আট লাখ মার্কিন ডলার করে পেয়েছে। মজার বিষয় হল, উইম্বলডনের মোট পুরস্কারমূল্য ৪৯ মিলিয়ন মার্কিন ডলার, যা আইসিসি বিশ্বকাপের পুরস্কারমূল্যের প্রায় পাঁচগুণ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর